বাঁকুড়ার বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা, লোহার চিমনির মাচা পড়ে মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভয়াবহ দুর্ঘটনা কবলে মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। ঝড়ের দাপটে চিমনি নির্মাণের সময় লোহার খাঁচা উড়ে পাশেরই এক টিনের শেডে পড়ে। সেখানেই মৃত্যু ঘটেছে দুই শ্রমিকের। আর গুরুতর জখম হয় ১ জন। টিনের শেড চাপা পড়েই এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম প্রেম শঙ্কর ও কানোয়ার পাল। দু’জন ব্যক্তিই উত্তরপ্রদেশের বরেলি এলাকার বাসিন্দা।

স্থানীদের সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে একটি দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নতুন চিমনি তৈরি করা হচ্ছিল। সেই কাজ করতেই ঠিকাদার সংস্থার শ্রমিকরা চিমনি তৈরির কাজ করছিল। চিমনির জন্য প্রায় ১০০ মিটার উঁচুতে লোহার মাচা বেঁধে কাজ করছিলেন ওই শ্রমিকরা।

তার পরই গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। তখনই বৃষ্টি থেকে বাঁচতে পাশের একটি টিনের শেডে নিচে গিয়ে দাঁড়ায় ছয় জন মতো শ্রমিক। সেই সময় ঝড়ের প্রবল ঝাঁপটায় হঠাৎই ১০০ মিটার উঁচু থেকে লোহার মাচা এসে পড়ে ওই শেডের উপরে। সঙ্গে সঙ্গে টিন ভেঙে পড়ে শ্রমিকদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আর একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে খবর, ঝড়বৃষ্টিতে আহতদের প্রায় অনেকক্ষণ পর উদ্ধার করা হয়। শ্রমিকদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। রাতেই গঙ্গাজলঘাটি থানার পুলিশ দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে, মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য করার কথা জানিয়েছে ঠিকাদার সংস্থার কর্মীরা। একই সঙ্গে তাঁদের নিরাপত্তা ব্যবস্থা করার কথাও জানান তাঁরা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২