কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে আত্মহননের সিদ্ধান্ত, চিঠি লিখে গঙ্গায় ঝাঁপ যুবতীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন চন্দননগরের যুবতী। প্রাথমিক তদন্তের পর এই তথ্যই জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু‘জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই যুবতীর কোনও খোঁজ মেলেনি। এখনও পর্যন্ত গঙ্গায় নৌকা নিয়ে চলছে তল্লাশি, ডুবুরি নামিয়েছে পুলিশ। মঙ্গলবার একটি চিঠি লেখেন যুবতী। তারপর সেটিকে  নদীর পাড়ে মোবাইল দিয়ে চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ দেন চন্দননগরের বউবাজার বটতলার বাসিন্দা মানালি ঘোষ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চন্দননগর জোসেফ স্কুলের ঠিক উল্টোদিকে গঙ্গায় ঝাঁপ দেন মানালি। পরে তার পরিচয় জানা যায়। নদীর পাড় থেকে পাওয়া যায় মোবাইল এবং সেই চিঠিটি। পুলিশের ধারণা এটিই সুইসাইড নোট। আত্মহত্যার কারণ হিসেবে কর্মক্ষেত্রে হেনস্থার বিষয়কেই দায়ী করছে পুলিশ প্রশাসন। তার প্রমাণ চিঠিটি। 

জানা গিয়েছে, তিন বছর আগেই রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল মানালির। আগামী ৩ ফেব্রুয়ারি সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয়। পাত্রের নাম সত্যজিৎ রায়। তিনি বৌবাজারের শীতলাতলার বাসিন্দা। অক্টোবর মাস চলছে, সামনে মাত্র তিন মাস বাকি। চার মাসের বেলাতেই তো বিয়ে,ফলে দম ফেলার সময় নেই দুই পরিবারের সদস্যদের। তাঁরা ব্যস্ত ছিলেন বিয়ের প্রস্তুতি নিয়ে। এর মধ্যেই মানালি যে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহননের পথ বেছে নেবেন তা কেউ ভাবতে পারেননি।

মানালির বাবা দাবী করেছেন কর্মক্ষেত্রে ক্রমাগত অপমানিত হয়েছেন মেয়ে। গত তিন বছর ধরে চন্দননগর বাগবাজার জি টি রোডের পাশে একটি গয়না বিপণীতে সেলস গার্ল হিসেবে কাজ করতেন মানালি। গত তিন দিন ধরে তাঁর কর্মক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা কিছুদিন আগে মানালিকে দেখেছেন দোকানের বাইরে বসে কান্নাকাটি করতে। মঙ্গলবার সকালে নাকি গয়নার দোকানে যাচ্ছেন বলেই বাড়ি থেকে বেরোন মানালি। তবে তিনি বাড়িতে এও জানিয়েছিলেন যে জোর করে তাকে দিয়ে পদত্যাগ পত্রে লিখিয়ে নিয়েছে গয়না বিপণীর মালিক। 

মঙ্গলবার সকালে দোকানে ঢুকে কিছুক্ষণ পরে বেরিয়ে এসে স্বামীকে ফোন করেন মানালি। এরপর নাকি তিনি চন্দননগর বাসস্ট্যান্ডে গিয়েও কিছুক্ষণ বসে ছিলেন। মনে করা হচ্ছে সেখানেই সুইসাইড নোট লেখেন যুবতী। ইতিমধ্যেই গয়নার দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গয়না বিপণীর মালিক সঞ্জয় দাস ও মমতা দাসকে আটক করা হয়েছে। তাদের দাবি যে মানসিকভাবে অবসাদে ঢুকছিলেন মানালি। কিন্তু মৃতার পরিবার একথা মানতে নারাজ। তাঁদের দাবি কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েই মানালি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২