Loading live market data...
Loading active stocks...
Connecting...

টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ২০টি গ্রামের, সঙ্কটে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে প্রবল বৃষ্টি। একাধিক জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু। এর জেরে নদীর তীরে অবস্থিত প্রায় কুড়িটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়েছেন ওই এলাকায় অসংখ্য পড়ুয়া কৃষক এবং সাধারণ মানুষ। নিত্যদিনের কাজে তাঁদের হাজার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ৭২ মিলিমিটার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে গিয়েছে মানকানালী সেতু।  পাশাপাশি টানা বৃষ্টির কারণে জল বাড়তে শুরু করেছে বাঁকুড়ার নদীগুলো। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী,কংসাবতী, ভৈঁরোবাঁকি এবং শালী নদী ক্রমাগত ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। তারফলে বাঁকুড়ার বহু রাস্তা এবং সেতু। মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলছে বাঁকুড়ায় তারফলেই জল বাড়তে শুরু করেছে নদীগুলোতে। দ্বারকেশশ্বরের জল বাড়ায় মীনাপুর ও ভাদুল জলমগ্ন হয়ে রয়েছে।  ধানগোরা থেকে বাগানেপাড়া যাতায়াতেরল রাস্তায় জল জমে গিয়েছে। জল ছুঁয়েছে হাঁটু। রাজ্য সড়কের উপরেও বিভিন্ন জায়গা জলে ডুবে গিয়েছে। এরফলে নাজেহাল অবস্থায় পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় জলস্তর আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি