টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেকের করুণাময়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক:২০১৪ সালের টেট পরীক্ষায় কৃতকার্য হওয়া চাকরিপ্রার্থীদের বিক্ষোভে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল সল্টলেকের করুণাময়ী চত্বর। হাজার হাজার টেট(Tet) পাস চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে এগোতে থাকেন। তাদেরকে পুলিশ বিধাননগর মেট্রো স্টেশনের সামনে আটকে দেয়। সেখানেই তারা বসে পড়েন রাস্তার ওপর । শুরু হয় বিক্ষোভ কর্মসূচি ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিধাননগর(Bidhannagar) মেট্রো স্টেশন সহ সল্টলেক করুণাময়ী চত্বরে যান চলাচল বন্ধ হয়ে যায় ।পরিস্থিতি সামাল দিতে প্রচুর সংখ্যক পুলিশ সেখানে জমায়েত হয়। কিন্তু করুণাময়ীতে হাজার হাজার চাকরিপ্রার্থীরা রাস্তার ওপরে বসে পড়েন। চাকরিপ্রার্থীরা প্রখর রোদ উপেক্ষা করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হঠাৎ একজন চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে , মহিলা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যায়। বিক্ষোভরত চাকরি প্রার্থীরা তাদের চাকরির দাবিতে স্লোগান দিতে থাকেন। আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের(APC Bhavan)সামনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। চাকরি প্রার্থীরা স্পষ্ট দাবি জানান, তারা ২০১৭ সালে যারা টেট পরীক্ষার্থী তাদের সঙ্গে এখন আর পরীক্ষায় বসবেন না। কারণ ২০১৪ সালে তারা টেট পাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর (CM)নির্দেশে তারা ইন্টারভিউ দিয়েছেন।

মোট ১৩ হাজার চাকরি প্রার্থীর মধ্যে এখনো ৭ হাজার চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। তাই নতুন করে তারা আর পরীক্ষায় বসবেন না । কারণ তারা ইতিমধ্যে পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন। তাদের সরাসরি নিয়োগপত্র দিতে হবে। আর তারা যদি নিয়োগপত্র না পায় তাহলে তারা এখানেই বসে থাকবেন এবং আন্দোলন(Movement) চালিয়ে যাবেন বলে হুমকি দেন। ২০১৪ সাল টেট কৃতকার্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত একতা মঞ্চের পক্ষ থেকে মোট ৯ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি আচার্য ভবনে প্রতিনিধিদের মারফত পৌঁছে দেওয়া হয়।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী