চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দাদাগিরি! মেজাজ হারিয়ে মহকুমা শাসককে ধাক্কা রাহুল সিনহার

নিজস্ব প্রতিনিধি : মেজাজ হারালেন বিজেপি নেতা রাহুল সিনহা। শনিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে যান পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। জ্যোতির্ময়ের সঙ্গে যান রাহুল। সেখানেই মহকুমা শাসকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, মহকুমা শাসককে ধাক্কাও মারেন তিনি।

এদিন পুরুলিয়ায় শহর পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। জ্যোতির্ময়ের সঙ্গে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা রাহুল সিং, প্রার্থীর জন্য চার জন প্রস্তাবক ও পুরুলিয়ার ৪ জন বিধায়ক। তখন সবাই মিলে প্রশাসনিক ভবনে ঢুকতে যান। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা বাধা দেন। জানান, এত জন ঢোকা যাবে না। প্রার্থী ছাড়া শুধুমাত্র ৪ জন প্রস্তাবক ঢুকতে পারবেন। শুনেই চোটে যান রাহুল। কেন তাঁরা ঢুকতে পারবেন না প্রশ্ন তোলেন বিজেপি নেতা। মহকুমা শাসক উৎপল কুমার ঘোষের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রাহুল। কিছুক্ষণ পর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে মহকুমা শাসককে ধাক্কা দেওয়ার ঘটনায় বিজেপি নেতা রাহুল সিনহার সাফাই, ‘আমি বুঝতে পারিনি, উনি মহকুমা শাসক। ধাক্কা নয়, আমি তাঁকে সরিয়ে দিয়েছি।‘ একইসঙ্গে ওই বিজেপি নেতা জানান, আসলে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছিল। ভুল বোঝাবুঝির থেকেই ঘটনাটি ঘটেছে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ