বাদুড়িয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

এবার এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এলো বসিরহাটের বাদুড়িয়ায়। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এলো বসিরহাটের বাদুড়িয়ায়। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পাঁচদিনের পুলি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

 

অভিযোগ, হবু জামাইয়ের কাছ থেকে ওই নাবালিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তিন যুবক। নির্যাতিতা ওই নাবালিকা বসিরহাটের বাদুড়িয়ার বাসিন্দা। নবম শ্রেণিতে পড়ে সে। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই কিশোরী তার হবু বরের সঙ্গে রাজাপুর এলাকার ফাঁকা মাঠে বেড়াতে গিয়েছিল। এর পর সেই মাঠে হঠাৎই তাদের ঘেরাও করে তিন যুবক। অভিযোগ, হবু বরের কাছে থেকে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় ওই তিন যুবকএর পর রাতের অন্ধকারে ফাঁকা মাঠে গণধর্ষণ করে তারা। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

 

বাড়ির লোকের কাছে ঘটনার কথা জানানোর পর পরিবারের লোকজন বাদুড়িয়া থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে রুহুল আমিন মণ্ডল নামের এক যুবককে বাদুড়িয়ার রাজাপুর উত্তর পাড়া থেকে গ্রেফতার করে তদন্তকারী। পাশাপাশি তরিকুল মন্ডল নামে আর এক অভিযুক্তকে শিমলা দুর্গাপুর গ্রাম থেকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতদের রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এর পর ধৃতদের পাঁচদিনের পুলি হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। এই গণধর্ষণের ঘটনায় জড়িত আর এক পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি