ভাই স্বরূপকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই শক্তির আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। সেই তালিকায় রয়েছেন মন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতা-নেত্রীরাও। এদিন বিকেলেই দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে  পুজো দিতে হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে মা পূজিত হন করুণাময়ী রূপে। মাকে ফুলের মালা পরিয়ে পুজো দেন তৃণমূল সাংসদ। বিকেলে ভাই স্বরূপ বিশ্বাসকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন রাজ্যের বিদ্যু‍ৎ, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও। পুজো দিয়ে বেরিয়ে এসে মন্ত্রী জানালেন ‘রাজ্যবাসী যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন মায়ের কাছে সেই প্রার্থনা জানিয়েছেন। শক্তির দেবী যাতে সবাইকে আশীর্বাদ করেন সেই প্রার্থনা জানানো হয়েছে।’ স্বরূপ জানিয়েছেন, ‘সকাল থেকেই উপোস রয়েছেন। সবার মঙ্গল কামনায় মাকে পুজো দিতে এসেছেন।’

এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি সহ শহরের একাধিক কালীমন্দিরে পুজো দিতে উপচে পড়েছিল পুণ্যার্থীদের ভিড়। টালিগঞ্জ করুণাময়ী মন্দিরে সকালে হয়েছে কুমারী পুজো। ছোট্ট বালিকাকে মাতৃরূপে পুজো করা হয় এদিন। শাড়ি, গয়না সাজিয়ে কন্যারূপে পুজো করা হয় তাঁদের। নিষ্ঠাভরে সকালে থেকেই পুজোর ব্যবস্থা করা হয়েছে। প্রথমে মহাস্নান করিয়ে মাকে বিশেষ আচারের মধ্যে দিয়ে পুজো করা হয়। সকালে থেকে ভিড় জমেছে মন্দির চত্বরে। ফিরিঙ্গি কালীবাড়িতেও সকাল থেকে ভক্তদের ভিড়। সকাল থেকে পুজোর আয়োজন চলছে। ফুল দিয়ে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। মাকেও সাজিয়ে তোলা হয়েছে বেনারসি শাড়ি ও গয়নায়। ফুল, ধুপ, ধুনোর সঙ্গে মাকে সকাল থেকে পুজো দিচ্ছেন ভক্তরা। এখানে ৩ রকমের বলি দেওয়া হয় মাকে। আগে ছাগ বলি হলেও সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আখ শসা ও নির্দিষ্ট আরও একরকমের ফল বলি দেওয়া হয় মাকে।অন্যদিকে দুপুরের পর থেকেই বারাসত, মধ্যমগ্রাম ও নৈহাটির বিভিন্ন মণ্ডপে দর্শধনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতেও পুজোর প্রস্তুতি তুঙ্গে। বিকেল থেকেই অতিথি অভ্যাগতরা পৌঁছতে শুরু করেছেন। নিজে দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী। লেক কালীবাড়িতে পুজো দিয়ে কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর নিজের হাতেই মায়ের ভোগ রান্না করেন মুখ্যমন্ত্রী। এবারও তার অন্যথা হয়নি। ভোগরান্নার করার পাশাপাশি পুজোর তদারকি করছেন।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর