মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় কুপিয়ে খুন, ভিনরাজ্যে পালানোর আগেই ভিলেনকে পাকড়াও করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি সিনেমার ভিলেনের মতোই তাঁর কার্যকলাপ‌। কথা হচ্ছে নাজিমুদ্দিনকে নিয়ে। কি করেছে এই নাজিমুদ্দিন জানেন? গত মঙ্গলবার প্রৌঢ় জব্বর মোল্লাকে কুপিয়ে খুন করেছে সে(Murder Case)। মৃত ব্যক্তি পেশায় ছিলেন একজন সবজি বিক্রেতা। তাঁর মেয়েকে বিয়ে করতে চেয়েছিল নাজিমুদ্দিন। এদিকে মেয়ের সঙ্গে নাজিমুদ্দিনের বিয়ে দিতে নারাজ জব্বর। তিনি অন্য জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দেন। এরপর থেকেই জব্বরের প্রতি আক্রোশ পুষে রেখেছিলেন নাজিমুদ্দিন। মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র হাতে সে চড়াও হয় প্রৌঢ়ের উপর। তাঁকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় নাজিমুদ্দিন।

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে বইছে কনকনে শীতের হাওয়া, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায়?

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার(North 24 Paraganas District) বসিরহাটের(Basirhat Incident) মাটিয়া গ্রামে। মালতিপুর স্টেশন সংলগ্ন কোড়াপাড়ার কাছে প্রৌঢ় জব্বর মোল্লাকে কুপিয়ে খুন করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক নাজিমুদ্দিন। এদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা নাজিমুদ্দিনের বাড়িতে ভাঙচুরও চালায়। তাঁকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিয়া থানার পুলিশের একটি দল পৌঁছয় হাওড়া স্টেশনে(Howrah Railway Station)। সেখান থেকেই অভিযুক্ত নাজিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এদিন শুক্রবার তাঁকে বারাসাত আদালতে পেশ করা হবে।

আরও পড়ুনঃ ট্যাব কাণ্ডে বড় পদক্ষেপ পুলিশের, টাকা গায়েবে জড়িত ১১৯৭ অ্যাকাউন্ট ফ্রিজ

মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণেই জব্বরকে খুন করেছে নাজিমুদ্দিন এবিষয়ে আর কোনও সন্দেহ নেই। এই ঘটনা প্রসঙ্গে মাটিয়া থানার ওসি মলয় বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার প্রৌঢ়ের দেহ উদ্ধারের পর থেকেই পুলিশ নাজিমুদ্দিনকে খুঁজছিল। সে ভিনরাজ্যে পালানোর চেষ্টা করতে পারে এমনটাই আন্দাজ করা হয়েছিল। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে যান তদন্তকারীরা। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন মাফিক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

সোমে রাস্তায় বেরোলে পাবেন না ওলা-উবের

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা