শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: পুষ্পার কেরামতি শেষ ফলতায়। পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে তৃণমূল। কথা রাখলেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। রেকর্ড ভোটে জয় পেলেন তিনি। নির্বাচনের দিন তিনি বলেছিলেন, ১ লক্ষের বেশি ভোটে জিতবেন। সেই মতোই ফলতার ফলঘোষণা হওয়ার পরে দেখে গেল তিনি জয় পেয়েছেন ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন বামপ্রার্থী শম্ভুনাথ কুড়মি। ২৬-র বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় মন্ত্রীরা। বিপুল ভোট পেয়ে কে হয়েছেন বিজেপির ফার্স্ট বয়?

নির্বাচন কমিশনের সাইট খুলে তথ্য পরিসংখ্যানে দেখা গিয়েছে, ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছে বামেদের প্রার্থী শম্ভুনাথ কুড়মি। তাঁর প্রাপ্ত ভোট ৪০ হাজার ৬৪৫। তৃতীয়স্থানে রয়েছে কংগ্রেস। তাঁর প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৪। চতুর্থস্থানে নেমে গিয়েছে তৃণমূলপ্রার্থী জাহাঙ্গির খান। তিনি পেয়েছেন মাত্র ৭৭৮৩ ভোট। গত বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। কিন্তু ২০২৬-র নির্বাচনে পাশা পাল্টে গিয়েছে। ১০ হাজারের গণ্ডিও ছুঁতে পারেনি তাঁরা। এদিনে পলতার জয়ের পরে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৮। 

গত ২৯ এপ্রিল ফলতা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। তবে সেই ভোটে একাধিক অনিয়ম ও বেনিয়মের অভিযোগ সামনে আসে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ  হয়। অভিযোগ খতিয়ে দেখে কমিশন ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের ঘোষণা করে। সেইমতো গত বৃহস্পতিবার ফলতায় হয়েছে নির্বাচন। রবিবার ভোটযন্ত্র খুলতেই পোস্টাল ব্যালট থেকে শুরু করে শেষ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। প্রতি রাউন্ডেই ব্যবধান বাড়িয়েছেন তিনি। গণনার শেষে দেখা গিয়েছে বিপুল ভোট পেয়ে ফার্স্ট হয়েছেন তিনি।

দ্বিতীয়স্থানে রয়েছেন দার্জিলিং সমতলের মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৬ হাজার ৯০৫। নিকটতম প্রার্থীকে তিনি ১ লক্ষ ৪ হাজার ২৬৫ ভোটে হারিয়েছেন। এবার সেই জায়গা দখল করে নিয়েছেন ফলতার বিজেপি প্রার্থী। বাংলায় ২৬-এর নির্বাচনে তিনিই সবচেয়ে বেশি ভোটে জয়ী প্রার্থী। তৃতীয় স্থানে রয়েছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৬ হাজার ৩০০। ৯৭ হাজার ৭১৫ ভোটে নিকটতম প্রার্থীকে হারিয়েছেন তিনি।

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা