ভাঙড়ে আক্রান্ত তৃণমূলকর্মী, অভিযোগের তীর ISF-র দিকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় :  ফের অশান্তি ভাঙড়ে। সোমবার রাতে ভাঙড়ের ২ নম্বর ব্লকে তৃণমূলকর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ISF-র বিরুদ্ধে। দু’নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় তৃণমূলকর্মী শরিফুল মোল্লার (Shariful Molla) ওপরে হামলা চালানো শুরু হয়। বর্তমানে জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে তাঁর।

জানা গিয়েছে, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মাল্লার নামে কয়েকজন আইএসএফ কর্মী (ISF)কটুক্তি করছিলেন। সোমবার কটুক্তি করার সময় প্রতাবাদ করেন শরিফুল। সেই সময় তাঁর ওপরে চড়াও হয় ওই যুবকরা। তাঁকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। সেখানে গাছে বাঁধা অবস্থাতেই তাঁকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।  আহতের স্ত্রীয়ের অভিযোগ, পরিকল্পনা করেই স্বামীকে মারধর করা হয়েছে। বিধায়কের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য শুনেই প্রতিবাদ করতে গিয়েছিলেন শরিফুল (Shariful Molla)। ইতিমধ্যে কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এই হামলার ঘটনার পরে তীব্র নিন্দা জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেছেন, আইএসএফ নিজেদের কাজকর্মের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়েছে। কিন্তু তারপরেও বিধায়কের হুঁশিয়ারি, যত অশান্তি ছড়ানোর চেষ্টা করা হোক না কেন, ভাঙড়ে জোড়াফুলই ফুটবে। সেখানে আইএসএফ আসতে পারবে না। যদিও এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। স্থানীয় মানুষের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আক্রমণকারীদের শনাক্ত করার কাজ চলছে।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য