রাজস্থানে খুন করে পুলিশের জালে ৩, ট্রানজিট রিমান্ডে নিয়ে যেতে শহরে রাজস্থান পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজস্থানে জিমে ব্যবসায়ীকে খুন করে পালিয়ে এসেও শেষরক্ষা হয়নি। ৪ অভিযুক্তের মধ্যে ৩জনই ইতিমধ্যে পুলিশের জালে। আরও ১ ভাড়াটে খুনির খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। সিনেমার কায়দায় ৩জনকে জালে চুলেছে কলকাতা পুলিশ। রাজস্থান পুলিশের টিম ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছে। ট্রানজিট রিমান্ডে এই ৩জনকে নিয়ে যাওয়া হতে পারে। সল্টলেকের কাদাপাড়া এলাকা থেকে এই ৩জনকে ধরেছে পুলিশ। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালেও তার রেশ রয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কাদাপাড়ায় ৩জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের কাছে খবর গেলে, ফুলবাগান থানার পুলিশ এসে ৩ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কথায় অসংলগ্নতা দেখতে পেয়ে ৩জনকেই থানায় নিয়ে যায় পুলিশ। তখনই একজন পালিয়ে যায়। আইপি কোয়ার্টার পেরিয়ে পুর্বাচলের এক আবাসনে ঢুকে পড়ে সে। ঘরের মধ্যএ ঢুকে পড়েছিল সে। সেখান থেকে ছাদে গিয়ে লোকানোর চেষ্টা করেছিল। বাসিন্দারা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে কার্নিশ বেয়ে নেমে যায়। তখন পুলিশ ধরে তাকে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে চর ভেবেই চিৎকার করেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা আবাসনে। শুক্রবার সকালেও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। এদিন সকালেও এলাকা রয়েছে থমথমে। ৪ শ্যুটারের মধ্যে ৩জনকে ধার গেলেো ১ জন এখনো পলাতক। তাকে ধরতে তল্লাশি জারি রয়েছে। ৩জনকে ধরার পরে রাজস্থান পুলিশকে জানায় কলকাতা পুলিশ। শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছে গিয়েছে রাজস্থান পুলিশের একটি টিম। তাঁরাই অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাবে বলে জানা গিয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫