পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারে ভয়াবহ দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী একটি ট্রাক ধাক্কা মেরে ঢুকে রাস্তার পাশের চা দোকানে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩জনের। গুরুতর জখম হয়েছেন ৩ জন।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা এলাকার সিদ্ধা বাজারে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি চা দোকানে আচমকাই ধাক্কা মারে। কোলাঘাট থেকে মেছোগ্রাম অভিমুখে ষোলো চাকার একটি লরি মুম্বাই রোডের সিদ্ধা বাজার সংলগ্ন ওই চায়ের দোকানের পাশাপাশি আরও দুটি দোকানে ধাক্কা মারে।ওই সময় তিনটি দোকানে বেশ কয়েকজন ছিলেন। সকলেই লরির নিচে চাপা পড়েন। লরিটি ধাক্কা মারার পর স্থানীয়রাই ছুটে আসে। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এরপর পাঁশকুড়া ও কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এই ঘটনার জেরে প্রায় ২ ঘন্টা ১৬ নম্বর জাতীয় সড়কের একদিক বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, পুলিশ এসে আহতদের উদ্ধার করে প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই ৩জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে ক্রেন দিয়ে ওই গাড়িটি সরানো হয়েছে। লরির ড্রাইভার এবং হেলপার মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, লরিটি পানের দোকান ও একটি মিষ্টিপ দোকানকেও পিষে দেয় বলেই জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তর-পশ্চিম দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

দ্বিতীয় বিয়ের তিনবছরের মাথায় ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…