সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে। তাঁকে নিয়েই এবার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে তদন্তকারীদের একটি দল তাঁকে নিয়ে নদিয়ার জেলা পরিষদের এক সদস্যের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয়েছে ৩  কেজি সোনা। যার বাজার মূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকার কাছাকাছি। প্রচুর পরিমাণ সোনা উদ্ধারের খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।  

জানা গিয়েছে, বিধাননগর উত্তর থানার পুলিশ সোমবার রাতে নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি এবং তাঁর বাবার বাড়িতে অভিযান চালায়। টিনা ভৌমিক সাহার দুটি বাড়ি মিলিয়ে উদ্ধার করা হয়েছে তিন কেজি  সোনা। যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকার মতো । তবে এই বিষয়টি নিয়ে  পুলিশের তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। যদিও সব্যসাচীর মামলায় সোনা উদ্ধারের ঘটনা এটাই প্রথমবার নয়। এর আগে  গত ১৫ জুন বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচীকে নিয়ে অভিযান চালিয়ে রাজারহাটের একটি বহুতল আবাসন থেকে সময় প্রচুর পরিমাণে সোনা  কেনার রশিদ উদ্ধার করেছিল। সেটা ছিল প্রাক্তন বিধায়কের ফ্ল্যাট। 

আরও পড়ুন: কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

গ্রেফতার হওয়ার পর বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তবে তদন্তে নেমে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। এমনকি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনেও মিলেছে অসঙ্গতি। গ্রেফতার করার পর তৃণমূল নেতার ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচীর ফিক্সড ডিপোজিট এবং নগদ টাকা মিলিয়ে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। 

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি