কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্পের জন্য রক্ষা পেলেন পাঁচ যাত্রী। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে কলকাতা থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি লঞ্চ। হাতানিয়া-দোয়ানিয়া নদীতে একটি মৎস্যজীবী ট্রলারের সঙ্গে সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ।

জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ৮ টা নাগাদ নামখানা থানার খাটুয়ার ঘেরি ঘাটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘এম.ভি মা অজন্তা’ নামে লঞ্চটি কলকাতার ডকঘাট থেকে গোসাবার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। নামখানা মৎস্য বন্দর অতিক্রম করে ভগবতপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ‘এফবি করুণাময়ী’ নামে একটি মাছ ধরার ট্রলারের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে লঞ্চের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং অল্প সময়ের মধ্যেই জল ঢুকতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের কয়েক মিনিটের মধ্যেই লঞ্চটি ডুবে যায়। সেই সময় লঞ্চে চালক-সহ মোট পাঁচজন উপস্থিত ছিলেন। আচমকা এই ঘটনায় নদীপথে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

তবে স্থানীয় মৎস্যজীবী এবং কাছাকাছি থাকা একটি পর্যটকবাহী লঞ্চ দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সময়মতো তৎপরতার ফলে লঞ্চে থাকা পাঁচজনকেই নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে নামখানা থানার পুলিশ, প্রশাসনিক আধিকারিক এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। কী কারণে এই সংঘর্ষ ঘটল, কোনও নৌ-নিরাপত্তা বিধি লঙ্ঘিত হয়েছিল কি না কিংবা অন্য কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এদিকে ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও বিশেষজ্ঞ দলের সাহায্যে ডুবন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রাণহানির খবর না মিললেও ব্যস্ত নদীপথে নৌযান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নদীপথে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা বিধি আরও কঠোরভাবে কার্যকর করা প্রয়োজন। 

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের