এই মুহূর্তে

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

নিজস্ব প্রতিনিধি:‌ শুক্রবার সন্ধ্যে থেকে উইকেন্ড শুরু হয়ে যাবে। তার উপর শীতের আমেজ বেশ ভালই পড়েছে। তাই মানুষজন বেরিয়ে পড়বে রাস্তায়। ঘুরতে যাবেন অনেকেই এক জায়গা থেকে অন্য জায়গায়। আবার বেশ কিছু মানুষের অফিস–কাছারিও রয়েছে। বিশেষ করে বেসরকারি সংস্থায় যাঁরা কাজ করেন তাঁদের অফিস রয়েছে। কিন্তু এই উইকেন্ডে হাওড়া শাখায় ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ফলে নিত্যযাত্রীরা বেশ চাপে পড়বেন বলে মনে করা হচ্ছে।

এদিকে শনিবার এবং রবিবার দুটি দিন ৩০টি লোকাল ট্রেন হাওড়া শাখায় বাতিল থাকলে যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হবে। কারণ শনিবার বেশিরভাগ বেসরকারি সংস্থা খোলা থাকে। আর যাঁরা জেলা থেকে কলকাতায় এসে কাজ করেন তাঁদের নাকাল হতে হবে। কারণ হাওড়া শাখায় বাতিল থাকবে ৩০টি লোকাল ট্রেন। রেলের জরুরি সংস্কার কাজ চলবে বলে শনিবার এবং রবিবার হাওড়া ডিভিশনে ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সংস্কারের কাজটি হবে মূলত শেওড়াফুলি এবং দিয়াড়া স্টেশনের মাঝে। এই দু’দিনে রেলসেতুর আপৎকালীন মেরামতির কাজ চলবে।

অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিশেষ অংশের ওভারহেড তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা থাকবে। তারপর এই সংস্কারের কাজ হবে। তার জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হবে। শনিবার বাতিল ট্রেনগুলি হল–তারকেশ্বর–হাওড়া (আপ–ডাউন) ৩৭৩৫২, ৩৭৩৫৪, ৩৭৩৪৯, ৩৭৩৫১। আর ররিবার বাতিল লোকালগুলি হল–তারকেশ্বর থেকে ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮, ৩৭৪১২, ৩৭৪১৬। আর হাওড়া থেকে ৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫, ৩৭৩৫৯, ৩৭৩০৭ এবং গোঘাট থেকে ৩৭৩৭২। আরামবাগ থেকে ৩৭৩৬০ নম্বরের ট্রেন বাতিল থাকবে। হরিপাল থেকে ৩৭৩০৮ এবং শেওড়াফুলি থেকে ৩৭৪১১, ৩৭৪১৫ নম্বরগুলির ট্রেন বাতিল থাকবে।

এছাড়া শনিবার শহরে বড় ইভেন্ট রয়েছে। ফুটবল তারকা মেসি উপস্থিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার বলিউড বাদশা শাহরুখ খান এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। সুতরাং এই অনুষ্ঠান দেখতে যাঁরা আসবেন তাঁদের ফিরে যেতে চাপ হবে। আর ট্রেন নম্বর ৩৭৩৭৩ লোকালটি হাওড়া এবং তারকেশ্বর থেকে রবিবার আংশিক বাতিল থাকবে। রবিবার ৩৭৩৭৩ নম্বর ট্রেনটির যাত্রা শুরুর প্রান্তিক স্টেশন বদল হবে। ওই লোকালটি তারকেশ্বর থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে গোঘাট পর্যন্ত যাত্রা করবে। আবার ৩৭৩২৪ নম্বর ট্রেনটি ছুটির দিনে সকাল ৯টা ৩২ মিনিটের বদলে ১০ মিনিট দেরিতে ছাড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সখেরবাজার শিবকালী মন্দিরে দুঃসাহসিক চুরি, লুট প্রণামির বাক্স, সোনার জিভ

উল্টো স্রোতে হেঁটে স্বর্নিভরতার পথ দেখাচ্ছেন ভাঙড়ের ২ মোমো দিদি

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ