ভোট প্রশিক্ষণে গরহাজির, Show Cause’র মুখে ৫ হাজার কর্মী

দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫ হাজার কর্মীকে Show Cause’র নোটিস ধরাতে চলেছে নির্বাচন কমিশন। উত্তরে সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী পদক্ষেপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুরের পরে এবার পালা দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার। ভোট প্রশিক্ষণে(Election Training) হাজিরা না দেওয়ায় এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫ হাজার কর্মীকে(5 Thousand Government Employee) Show Cause’র নোটিস ধরাতে চলেছে নির্বাচন কমিশন(ECI)। এই ৫ হাজার কর্মী নোটিস(Show Cause Notice) পাওয়ার পরে কোনও উত্তর না দিলে বা তাঁদের উত্তরে কমিশন সন্তুষ্ট না হলে তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ৫০ হাজার কর্মীকে ভোট প্রশিক্ষণ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছিল। যাদের চিঠি পাঠানো হয়েছিল তাঁদের তাঁদের মধ্যে কেউ সরকারি দফতরের কর্মী, কেউবা শিক্ষক। কিন্তু প্রায় ৫ হাজার কর্মী সেই প্রশিক্ষণ নিতে আসেননি। কেন তাঁরা প্রশিক্ষণ নিতে এলেন না, তা বোধগম্য হয়নি আধিকারিকদের। তবে গরহাজিরার সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে তাঁদের। আর তাই Show Cause’র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৭০০ কর্মীকে এই একই কারণে Show Cause’র নোটিস পাঠিয়েছিল কমিশন। এবার তো প্রায় ৫ হাজার কর্মীকে নোটিস পাঠানো হচ্ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে ভোটকর্মীদের হাজিরা খাতা বিশ্লেষণ করতে গিয়ে দেখা গিয়েছে, জেলার প্রতিটি মহকুমা থেকেই বহু ভোটকর্মী প্রশিক্ষণ নিতে আসেননি। এর মধ্যে আলিপুর সদরেই গরহাজিরার সংখ্যা বেশি। এমনিতেই এই জেলায় ভোটকর্মীর সংখ্যা খুব কম। তার ওপর কর্মীদের একটি অংশ ইতিমধ্যেই ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে জেলাশাসকের দফতরে দরখাস্ত করেছেন। কিছু ক্ষেত্রে আবার আবার প্রভাবশালী নেতা-মন্ত্রীদের থেকেও সংশ্লিষ্টকে ভোটের ডিউটি না দেওয়ার সুপারিশ আসছে। প্রশাসনের ধারণা, এসবের কারণেও আরও হাজার খানেক ভোটকর্মীর নাম বাদ চলে যাবে। প্রশিক্ষণে যারা গরহাজির থেকেছেন, তাঁদের মপ-আপ ট্রেনিংয়ের অপশন দেওয়া হবে। তাতেও যদি তাঁরা অংশ না নেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারে প্রশাসন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২