চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্গাপুর স্টেশন থেকে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার বিহারের ২ যুবক

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল :ভোটের মুখে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার বিহারের দুই যুবক। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার তাদের অন্ডাল জিআরপি আসানসোল জেলা আদালতে (Assansoal Court) পেশ করে।জিআরপি সূত্রে খবর, শুক্রবার রাতে বিহার থেকে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে(Durgapur Station) নামে ওই দুই যুবক। তাদের কাছে থাকা ভারী ব্যাগ এবং আচরণে অসঙ্গতি নজরে আসে জিআরপির(GRP)। সন্দেহ দানা বাঁধতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর না মেলায় ব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই সামনে আসে চাঞ্চল্যকর চিত্র। ব্যাগ ভর্তি মোটা মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়। সব টাকা গুনে দেখা যায় মোট ৫০ লক্ষ নগদ রয়েছে। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় সম্পূর্ণ টাকা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিহার(Bihar) থেকে দুর্গাপুর স্টেশনে নামার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল ওই দুই যুবকের। কিন্তু প্রশ্ন উঠছে এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এল? কার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নির্বাচনের আবহে এত টাকা কি তাহলে নির্বাচনে কাজে লাগানোর জন্য নিয়ে আসা হচ্ছিল? এই নিয়োগ প্রশ্ন উঠতে শুরু হয়েছে । অন্যদিকে , দক্ষিণ কলকাতার বালিগঞ্জে নাকা তলাশির সময় একটি গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

এদিকে, নাকা তল্লাশিতে(Naka Checking) শহরে ও জেলাতে আরোও টাকা উদ্ধার হয়েছে। শনিবার সাতসকালে তপসিয়া থানার(Topsia P.S.) অন্তর্গত তোপসিয়া মোড়ে নাকা চেকিং চলাকালে এসএসটি টিম এক ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে হিসাব বহির্ভূত ২ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। হাওড়া স্টেশনের কাছে আরপিএফ(RPF) অভিযানে ৭২ লক্ষ টাকার বেশি নগদ সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের কর্মীরা রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করেন।

Published by:

Share Link:

More Releted News:

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

গুরুতর অসুস্থ তৃণমূল নেতা অসিত মজুমদার, কী হয়েছে বিদায়ী বিধায়কের?

লক্ষ্য ২৬! ভোটমুখে ‘সিঁদুর কৌটো’ বিলি তৃণমূলের, শুরু রাজনৈতিক তরজা

‘মহিলা ‌বিলে বাংলাকে ভাগ করার কথা ছিল’‌, বারুইপুর থেকে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ