মহুয়ার সভাপতিত্বে নারাজ, চিঠি দিয়ে জানালেন ৬ বিধায়ক!

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ রাজনীতির এখন পাখির চোখ ২০২৬- এর বিধানসভার নির্বাচনে। এই আবহে বিগত কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলা রক্ষার দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তার কিছু দিন যেতে না যেতেই তৃণমূল সুপ্রিমোর দফতরে জমা পড়ল এক চিঠি। তাতে, পরিষ্কার ভাবে ৬ বিধায়ক কৃষ্ণনগর জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সাংসদ মহুয়া মৈত্রকে সরানোর আর্জি জানিয়েছেন। 

বিধায়কদের দাবি, প্রতি বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ছেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না । তিনি দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন। নিজের সংসদীয় এলাকায় সময় দেন কম। মহুয়ার বদলে যে কাউকে সভাপতি করা হোক, মেনে নিতে সমস্যা নেই বিধায়কদের। চিঠিতে এমন কথার উল্লেখ করেছেন প্রায় ছ’জন বিধায়ক। আর সেই চিঠিতে উজ্জ্বল বিশ্বাস , রুকবানুর রহমান, বিমলেন্দু সিনহা, কল্লোল খান সহ ছয় বিধায়ক স্বাক্ষর করেছেন । চিঠির একটি প্রতিলিপি জমা দিয়েছেন রাজ্য কমিটির তৃণমূল সভাপতি সুব্রত বক্সির কাছেও। 

প্রসঙ্গত, মহুয়ার সঙ্গে স্থানীয় বিধায়কদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধায়করা একদিকে যেমন সরব হয়েছেন সাংসদের বিরুদ্ধে। মহুয়ারও পাল্টা অভিযোগ ছিল নির্বাচনের সময় বিধায়কদের সহযোগিতা তিনি পান না। কিন্তু তারপরও দল বারেবারে জাতীয় স্তরে তাঁর পারফরম্যান্সের উপরই আস্থা রেখেছেন। তবে  কি দলনেত্রী ভরসা রাখার পরেও কাটছে না দ্বন্দ্ব? আরও কি তীব্র হচ্ছে গৃহযুদ্ধ? চিঠি পেতেই প্রশ্ন রাজনৈতিক মহলের। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা