লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, লাভপুর: প্রায় ষাট লক্ষ টাকার জাল লটারির টিকিট-সহ দু’জনকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ। ধৃতরা উত্তম মালাকার ও মহম্মদ রফিক। রফিক লাভপুরের তৃণমূলের বুথ সভাপতি বলে জানা গিয়েছে। উত্তম মালাকারের নাম আগেও জাল লটারির টিকিট-কাণ্ডে জড়িয়েছিল। গ্রেফতারও হয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, ধৃতদের নাম উত্তম মালাকার ও শেখ মহম্মদ রফিক। উত্তম মালাকারের বাড়ি চৌহাট্টায় এবং রফিক লাভপুরের হীরাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিক সংশ্লিষ্ট গ্রামের তৃণমূলের বুথ সভাপতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে লাভপুরের চৌহাট্টা থেকে ষষ্ঠীনগরের দিকে মোটরবাইকে করে আসছিলেন উত্তম মালাকার ও রফিক। তাদের বাইকটি দেখে সন্দেহ হতেই আটকায় পুলিশ। তল্লাশি চালানোর পরে বাইকের মধ্যে থেকে প্রায় ষাট লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার হয়েছে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল। সেই খবর পেয়েই তল্লাশি চালিয়েছে পুলিশ। এই বিপুল পরিমাণ জাল লটারির টিকিট নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।  পুলিশ জানিয়েছে, সোমবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে কোতয়ালি থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে জাল লটারি সহ ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, ভুয়ো লটারির চক্রের জাল রাজ্যের বিভিন্ন জেলাতে ছড়িয়ে থাকতে পারে। কোথায় এই টিকিট ছাপা হচ্ছে, কী ভাবে তা বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, সবকিছুই তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী