‘দিদিকে বলো’-তে ফোন করে মিলল আবাসের বাড়ি, মুখে হাসি ফুটল ৭৩ পরিবারের

শেষমেশ ‘দিদিকে বলো' হেল্পলাইন নম্বরে ফোন করেই মাথার উপর পাকা ছাদ পেলেন হাওড়ার গ্রামীণ অঞ্চলের ৭৩ টি পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দারুণ খবর! ‘দিদিকে বলো’–তে ফোন করে বাংলা আবাস যোজনার বাড়ি পেলেন হাওড়া গ্রামীণের শ্যামপুর ২ নম্বর ব্লকের ৭৩টি পরিবার। মুখে হাসি ফুটল ৭৩টি পরিবারের। বাংলার আবাস যোজনার প্রথম পর্বের আবাস তালিকায় নাম না থাকায় হতাশ হয়েছিলেন তপন গড়াই, আজমিরা খাতুন, শেখ মুশারফরা। এরপর তাঁদের পরিত্রাণের জন্যে ‘দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরে ফোন করতে বলেন শ্যামপুর ২ নম্বর ব্লকের ডিহিমণ্ডলঘাটের এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উপ–প্রধান। তিনিই উপায় বাতলে দেন। শেষমেশ ‘দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরে ফোন করেই মাথার উপর পাকা ছাদ পেলেন হাওড়ার গ্রামীণ অঞ্চলের ৭৩ টি পরিবার। রূপনারায়ণ নদীর তীরবর্তী তে অবস্থিত এই ডিহিমণ্ডলঘাট গ্রামাঞ্চল। ইট শিল্পের উপর দাঁড়িয়ে আছে তাঁদের অর্থনীতি।

কারণ গ্রামের বেশিরভাগ বাসিন্দারাই ইটভাটায় কাজ করে জীবিকা অর্জন করেন। সুতরাং গ্রামের বেশিরভাগ বাসিন্দারা আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছেন। মাথা গোঁজার ঠাঁই হিসেবে তাঁদের কাচা বাড়িতেই থাকতে হয়। মাথার উপর নেই পাকা ছাদ। তাই পাকা বাড়ির জন্যে অনেকেই বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন। সেইমতো পঞ্চায়েতের পক্ষ থেকে প্রাথমিক সমীক্ষা করা হয়। কিন্তু আবাস যোজনার প্রথম তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বহু যোগ্য আবেদনকারীর নাম নেই ওই তালিকায়। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যান গ্রামের ৭৩ টি পরিবার।

এরপরেই তাঁরা পঞ্চায়েতে দারস্থ হন। তখন পঞ্চায়েতের উপ–প্রধান সুদীপ বেরা তাঁদের ‘দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরে ফোন করার পরামর্শ দেন। আর তাতেই কেল্লাফতে! আবারও রাজ্য সরকারের নির্দেশে সমীক্ষা করে ব্লক প্রশাসন। এবং আবাস তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া ৭৩টি পরিবারের আবেদন মঞ্জুর হয়। ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অনেকের ব্যাঙ্কে ঢুকে গিয়েছে। আর বাড়ি নির্মাণের কাজও শুরু করে দিয়েছেন আজমিরা, তপনরা। তাঁরা জানিয়েছেন, এতদিন টালি ও ত্রিপলের ছাউনিতে খুব কষ্টে দিন কেটেছে তাঁদের। তাই প্রথম আবাস তালিকায় নাম না থাকায় হতাশ‌ হয়েছিলেন, কিন্তু দিদি সব সমস্যার সমাধান করে দিয়েছেন। শেষমেশ ‘দিদিকে বলো’–তে ফোন করে ঘর পেয়েছেন তাঁরা। সুতরাং আবারও প্রমাণিত হল মানবিক মুখ্যমন্ত্রী, সকলের কথা ভাবেন, যেমন কথা, তারা তেমন কাজ। প্রায় ৩২১টি পরিবার পাকা বাড়ি পাচ্ছেন এই গ্রামের।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী