মুখ্যমন্ত্রীর ঘোষণার ৮ বছর পর শুরু হল শান্তিপুর-কালনা সেতু তৈরির কাজ, হয়ে গেল মাটি পরীক্ষা

মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় ৮ বছর পার। অবশেষে শুরু হল শান্তিপুর-কালনা সেতুর সয়েল টেস্টিংয়ের কাজ। এই সেতুর মাধ্যমেই জুড়বে দুই শহর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় ৮ বছর পার। অবশেষে শুরু হল শান্তিপুর-কালনা সেতুর সয়েল টেস্টিংয়ের কাজ। এই সেতুর মাধ্যমেই জুড়বে দুই শহর। যদিও মুখ্যমন্ত্রী এই সেতুর ঘোষণা করেছিলেন প্রায় ৮ বছর আগে। কিন্তু কাজ শুরু হয়নি। এই দুটি শহর জুড়লে অনেক সুবিধা হবে স্থানীয়দের। সেই কারণে শান্তিপুর-কালনা সেতুর ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন কাজ পড়েছিল। অবশেষে সেতুর তৈরির জন্যে শুরু হল মাটি পরীক্ষা। তবে ভাগীরথীর উপরে পূর্ব বর্ধমানের কালনা এবং নদিয়া জেলার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির জন্য মাটি পরীক্ষা শুরু হলেও জমি কেনার কাজ শেষ করতে পারেনি জেলা প্রশাসন।

২০২২ সালের পর থেকে নতুন করে আর জমি কেনাও হয়নি। তাই আদেউ সেতু তৈরি হবে কি না, তা নিয়েই ছিল বিস্তর প্রশ্ন। অবশেষে এই টালমাটাল পরিস্থিতির মাঝেই এল সুখবর, বৃহস্পতিবার থেকেই শান্তিপুর-কালনার সেতুর সয়েল টেস্টিংয়ের জন্য কাজ শুরু হয়ে গেল। ফলে ব্রিজ গড়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল সরকার। এই বিষয়ে স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মন্ডল জানিয়েছেন, বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী কালনা শান্তিপুর ব্রিজের ঘোষণা করেছিলেন। তারই আনুষ্ঠানিক কাজ শুরু হল বলা যেতে পারে। যদিও এখনও ৯৮ শতাংশ জমি কেনা সম্পন্ন হয়েছে। কিন্তু যাঁরা এখনও জমি দেয়নি, তারাও জমি দেবেন বলেও জানিয়েছেন প্রধান।

উল্লেখ্য, ২০১৮ সালে কালনায় একটি সভা থেকে এই সেতুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে আশ্বাস দিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। খরচ ধরা হয়েছিল হাজার কোটি টাকা। কিন্তু জমির দাম নিয়ে আপত্তি, শরীকী বিবাদের মতো নানা সমস্যায় জমি কেনাই শেষ হয়নি এখনও পর্যন্ত। তবে সয়েল টেস্টিংয়ের কাজ শুরু হওয়ায় এবার আশার আলো দেখতেছি পাচ্ছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এই নিয়ে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, কালনা ও শান্তিপুর দুটোই বাণিজ্যিক এলাকা। বৃষ্টির দিনেও এপার-ওপার হওয়া মুশকিল হয়ে দাঁড়াত স্থানীয়দের। ফলে প্রবল অসুবিধার মধ্যে পড়তে হত তাদের। অবশেষে ব্রিজ হচ্ছে। এর আগে জমি নিয়ে জটিলতা হচ্ছিল। অনেকেই জমি দিতে চাইছিলেন না। তাই কাজ পিছিয়ে ছিল। তবে এখন মনে হচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে। আজ থেকে কাজকর্ম সব শুরু হল ব্রিজ তৈরির। মনে হচ্ছে এবার থেকেই জোর কদমে ব্রিজ তৈরির কাজ শুরু হবে। আর এই ব্রিজ তৈরি হলে স্থানীয়রা বাণিজ্যিক দিক থেকে অনেক সুযোগ-সুবিধা পাবেন। যাতায়াতেও কোনও অসুবিধা হবে না।’

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ