চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমের টানে সীমানা পেরিয়ে গ্রেফতার তরুণী

নিজস্ব প্রতিনিধি: প্রেম বয়স মানে না। মানে না সে লিঙ্গও। জাত-ধর্ম বার বার সে ভেঙে দিয়ে গড়ে দেয় ভালবাসার ইমারত। সেই প্রেমই এক বাংলাদেশী তরুণীকে টেনে এনেছে এপার বাংলায়। কিন্তু এপার বাংলায় পা রেখেই তিনি বুঝলেন প্রেমের নামে আদতে তিনি প্রতারিতই হয়ে এসেছেন। শেষে দেশে ফিরে যাবেন যে সে অবস্থাও নেই। কেননা ততক্ষনে তিনি ধরা পড়ে গিয়েছেন বিএসএফ জওয়ানদের হাতে। তার জেরে শেষে তাঁকে যেতে হল হাজতে। প্রেমের টানে বাংলাদেশী তরুণূঈর এহেন অ্যাডভেঞ্চার এখন সাড়া ফেলে দিয়েছে এপার বাংলার প্রেমবাজারে।

বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মাস ছয় আগে এক যুবকের পরিচয় হয় সোশ্যাল মিডিয়াতে। ফোনে ওই যুবকের সঙ্গে তাঁর নিত্যদিন কথা হলেও দুইজন দুই দেশে থাকায় তাঁদের মধ্যে কোনওদিন দেখা হয়নি। তরুণীর দাবি, ওই যুবকের বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে ভিসা পাসপোর্ট ছাড়াই ওই তরুণী এদেশে চলে আসার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা যায় তেমন কাজ। গত শুক্রবার বাড়ি ছেড়ে ওই তরুণী তুফানগঞ্জে আসার জন্য পা বাড়ান। শনিবার বিকালে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দীঘলটারী সীমান্তে তাঁকে আটক করে বিএসএফের ১২৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। পরে তাঁকে সাহেবগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতেই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রবিবার সকালে তাঁকে পেশ করা হয় আদালতে। বিনা অনুমতিতে সীমান্ত পার হওয়ার জন্য আদালত ওই তরুণীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ