সাসপেন্ডের পরের দিনই দায়ের খুনের চেষ্টার অভিযোগ, ঘোর বিপাকে আরাবুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন আরাবুল ইসলাম। এবার তাঁর ও তাঁর ছেলের বিরুদ্ধে দায়ের হল খুনের চেষ্টার অভিযোগ। বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভাঙড়-১ নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লা। আরাবুল, হাকিমুল-সহ মোট ১০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লার অভিযোগ, বৃহস্পতিবার ভাঙড়-২ বিডিও অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে যাওয়ার সময়ে আরাবুল-হাকিমুলের মদতে তাঁর উপর হামলা হয়। এরপরেই নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করে থানায় অভিযোগ জানান তিনি।

অন্যদিকে শুক্রবার তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার একটি ভিডিয়ো বার্তায় জানান, শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। যদিও কেন তাঁদের সাসপেন্ড করা হলো, তার কোনও ব্যাখ্যা ওই ভিডিয়ো বার্তায় দেওয়া হয়নি। জয়প্রকাশ অবশ্য পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

প্রসঙ্গত, অতীতেও আরাবুলকে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল থেকে। আইএসএফ কর্মীকে খুনের মামলায় গ্রেফতারও হন তিনি। প্রায় ৬ মাস আগে জামিন পেয়ে জেল থেকে ছাড়া পান। কিন্তু তারপরেও জেলা রাজনীতিতে তিনি ক্রমশ গুরুত্ব হারাচ্ছিলেন বলে মত রাজনৈতিক মহলের। আর এরই মাঝে তৃণমূল দল থেকে ফের সাসপেন্ড হলেন তিনি। আর সেই সাসপেন্ডের পরের দিনই তাঁর নামে থানার জমা পড়ল খুনের অভিযোগ।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’