তাড়াবার গাড়িতেই হামলা বুনো হাতির, কোনওক্রমে প্রাণ বাঁচল বনকর্মীদের

বিবাসরীয় সকালে মালব্লকের কুমলাই গ্রামপঞ্চায়েত এলাকার নেপুচাপুর চা বাগানে ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুনো হাতির দলকে তাড়ানোর জন্য গাড়ি নিয়ে এসেছিল বনকর্মীরা। আর সেই গাড়িতেই কিনা হামলা চালাল এক বুনো হাতি। পালিয়ে কোনওমতে প্রাণ বাঁচালেন বনকর্মীরা। রবিবাসরীয় সকালে মালব্লকের কুমলাই গ্রামপঞ্চায়েত এলাকার নেপুচাপুর চা বাগানে ঘটনাটি ঘটেছে। বনদফতরের মাল ওয়াইল্ড লাইফ স্কোয়াডের একটি গাড়ি ভাঙ্গচুর করল বুনো হাতির দলের এক সদস্য। ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, এদিন সকালে তারঘেরা জঙ্গল থেকে ছ’টি বুনো হাতির একটি দল নেপুচাপুর চাবাগানে ঢুকে পড়ে। আতঙ্কে কাজ বন্ধ হয়ে যায় চা বাগানে। সেই দলের একটি হাতি নেপুছাপুর বস্তিতে ঢুকে যায়। এলাকায় ঢুকেই হাতিটি ভাঙ্গচুর শুরু করে দেয়। একটি ছাগলকেও মেরে দেয়। একটি গরুও আহত হয়েছে ওই হাতিটির আক্রমণে। এলাকার মানুষজন চিৎকার শুরু করলে প্রাচীর ভেঙে ফের চা বাগানে ঢুকে পড়ে হাতিটি।

এরপর খবর দেওয়া হয় মাল ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পেয়ে মালস্কোয়াডের বনকর্মীরা হাতির দলটিকে তাড়াতে তড়িঘড়ি চলে আসেন। বনকর্মীরা গাড়ি নিয়ে হাতির দলের কাছে গেলে দলে থাকা একটি হাতি দৌড়ে এসে হামলা চালায় বনকর্মীদের গাড়ির ওপর। কোনক্রমে পালিয়ে বাঁচেন বনকর্মীরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ছ’টি হাতির মধ্যে তিনটি হাতি জঙ্গলে ফিরে গিয়েছে। বাকি তিনটি হাতি চা বাগানের মধ্যে রয়েছে। সেই জন্য বনকর্মীরা কড়া নজরদারি শুরু করেছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও