কাজ হারাতেই মাথায় পড়ল বাজ, চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জুটমিল শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কিছুদিন আগে শ্যামনগরের ওয়েভারলি জুটমিলে বেশ কিছু কর্মী ছাঁটাই করেছিলেন মিল কর্তৃপক্ষ। সেলাই বিভাগের ৫০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল বলে জানা গিয়েছে। আর সেই তালিকায় ছিলেন রবি প্রসাদ (৩৬)। কাজ হারানোর পর থেকে চিন্তায় পড়েন তিনি। সেই চিন্তাই ডেকে আনল তার মৃত্যুকে। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হন রবি প্রসাদের। 

শ্যামনগরের ওয়েভারলি জুটমিলের সেলাই বিভাগে চাকরি করতেন রবি। গত সপ্তাহে উৎপাদনের ঘাটতি দেখিয়ে জুটমিলের সেলাই বিভাগের ৫০ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেন মিল কর্তৃপক্ষ। চাকরি হারানোর পর থেকেই চিন্তায় পড়ে যান শ্রমিক। কী ভাবে সংসার চালাবেন? তা নিয়ে ভাবনায় পড়ে যান তিনি।  সোমবার হৃদরোগে আক্রান্ত হন রবি। এরপর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রবির মৃত্যুর পর জুটমিলের গেটের সামনে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শ্রমিকরা। পাশাপাশি মৃতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন শ্রমিকরা।

মিলের শ্রমিক রোহিত সাউ বলেন, ‘ছয় দিন আগে মিলের সেলাই দফতর থেকে ৫০ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা। সে জন্য মানসিক টেনশন থেকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রবির। মিল কর্তৃপক্ষ সেলাই বিভাগ বন্ধ করতে চাইছেন বলে এ ভাবে কর্মী ছাঁটাই করা হয়েছে।’

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ