রহস্যজনক ভাবে নিখোঁজ মহিলা আইনজীবী, চাঞ্চল্য জলপাইগুড়িতে

নিখোঁজ ওই আইনজীবীর নাম রীনা বাড়রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেন থেকে জলপাইগুড়ি শহরের বাসিন্দা এক মহিলা আইনজীবীর নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।  নিখোঁজ ওই আইনজীবীর নাম রীনা বাড়রী। তিনি জলপাইগুড়ি শহরের তরুন দল ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি জলপাইগুড়ি আদালতে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। পরিবার ও আইনজীবী মহল সূত্রে খবর, রবিবার রাতে তিনি শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিলেন। S-4 / 33 নম্বর আসনের যাত্রী ছিলেন তিনি। কিন্তু সোমবার সকাল আটটায় জলপাইগুড়ি ফিরে আসার কথা থাকলেও এখন তিনি বাড়ি ফেরেননি বলে অভিযোগ। এমনকি এই মুহূর্তে তিনি কোথায় আছেন তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। 

পাশাপাশি পরিবার সূত্রে জানা গিয়েছে রীনা দেবীর সঙ্গে রবিবার রাত দশটা নাগাদ শেষবার কথা হয়েছিল। পরিবারের দাবি, যখন কথা হয়েছিল সেই সময় তিনি বর্ধমানে ছিলেন। এখন মোবাইল বন্ধ কোথায় রয়েছেন জানা নেই কারও। সোমবার রাতে এই ঘটনা প্রকাশ্যে আস্তেই ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি বার আসোসিয়েশন সম্পাদক অভিজিৎ সরকার জানিয়েছেন, ট্রেন থেকেই রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছে ওই আইনজীবী রীনা বারারি। এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন তা কারোর জানা নেই। তবে তাঁর খোঁজ চলছে।

রীনা দেবীর ভাই শিবনাথ বাড়রী বলেন, ‘জি আর পি জানিয়েছে এনজেপিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু তারপরে আর কোনও খোঁজ নেই। আমরা চাই অন্যান্য সিসি ক্যামেরা দেখা হোক। ভালো করে তদন্ত করুক পুলিশ।’

জানা যাচ্ছে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২