দিল্লির ফতেয়া মানতে নারাজ! কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে বঙ্গ বিজেপির সংঘাত চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর এবং কেন্দ্রীয় বাজেটকে হাতিয়ার করে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল কেন্দ্রের বিজেপি নেতারা। সেই মতো বঙ্গ বিজেপির নেতাদের দেওয়া হয়েছিল টাস্ক। তবে এই দুই হাতিয়ার দিয়ে তৃণমূলকে বেকায়দায় ফেলতে গিয়ে নিজেরাই বেকায়দায় পড়ে যাবে তা হয়ত ভাবতে পারেনি। এসআইআর বুমেরাং হয়ে বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়াবে তা হয়ত শীর্ষ নেতৃত্ব আঁচ করতে পারেনি। বঙ্গ বিজেপি নেতৃত্ব আশা করেছি গত বছরে বিহার নির্বাচনের আগে আগে বাজেটে বিরাট ঘোষণা করা হয়েছিল বাংলার জন্য তেমন কিছু ঘোষণা করবে কেন্দ্র। যাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে প্রচারে নামবে গেরুয়া শিবির। কিন্তু কোথায় কি? উল্টে মোদি সরকার বঙ্গ বিজেপির নেতাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে। সেই সঙ্গেই আবার ফরমান জারি করেছেন কেন্দ্রের পেশ করা বাজেট নিয়ে মানুষের দরবারে পৌঁছে যেতে। এখনেই বেঁধেছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির নেতাদের একাংশের সংঘাত। কেউই কেন্দ্রের দেওয়ার বাজেট-বন্দনার ফরমান মানতে রাজি হচ্ছেন না। 

জানা গিয়েছে দিল্লি থেকে বঙ্গ বিজেপির নেতাদের বলা হয়েছে বাংলার প্রতিটি জেলায় গড়তে হবে আলাদা কমিটি যেখানে কেন্দ্রীয় বাজেটের  গুণগান গাইতে হবে। সেই কমিটিতে থাকবেন গঠনিক জেলার পাঁচ থেকে ছ’জন ‘বুদ্ধিজীবী’ নেতা। কিন্তু এখানেই হয়েছে সমস্যা। অধিকাংশ জেলার নেতৃত্ব কেন্দ্রের দেওয়ার এই নির্দেশ কিছুতেই মানতে চাইছেন না বলেই সূত্রের খবর। কোন মুখে মানুষএর দরবারে যাবেন যেখানে বাংলার জন্য বাজেটে তেমন কিছুই বরাদ্দ করা হয়নি। তা নিয়েই তুলেছেন প্রশ্ন। তাই কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়ার কাজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তার উপর ভোটের জন্য ভিনরাজ্য থেকে লোক পাঠানোয় বাংলার বিজেপি নেতাদের বড় অংশ ক্ষুব্ধ হয়েছে। তার  বাংলাকে বঞ্চিত করা বাজেটের ভূয়সি প্রশংসার নির্দেশে মানতে নারাজ তারা। তাই যত সময় যাচ্ছে ততই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির সংঘাত বাড়ছে । 

আরও পড়ুন: পেশ হতে চলেছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট, কী কী চমক থাকতে চলেছে?

কেন্দ্রের পেশ করা বাজেটে শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডর, ডানকুনি-সুরাত ফ্রেট করিডর এবং দুর্গাপুর শিল্প করিডর ছাড়া আর কিছুই নেই ।  এতে বাংলার সাধারণ মানুষের কিছুই যে উপকার হবে না তা ভালো করেই বুঝছে বঙ্গ বিজেপির নেতারা। কেন্দ্রের দেওয়া নির্দেশ মেনে মানুষের দরবারে যাওয়া মানে সম্মানহানি ছাড়া আর কিছুই নয়। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির কাছে এই সমস্ত প্রচার ধোপেও টিকবে না তা ভালো মতো জানে বাংলার বিজেপি নেতারা। গেরুয়া শিবিরের অনেক নেতাই বলছেন, কেন্দ্রের বাজেট নিয়ে প্রচারে গেলে সাধারণ মানুষের কাছে নানা প্রশ্নের মুখে পড়তে হবে যার উত্তর তাঁদের কাছে নেই।  

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!