Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সদ্যজাত শিশুকে খুবলে খেল কুকুর! চাঞ্চল্য মালদায়

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বেশ কিছু নার্সিংহোম রয়েছে। সেখানে নানা বেআইনি কাজকর্ম হয়। সেই সঙ্গে ওই সব নার্সিংহোমের বর্জ্যও অনেক সময়েই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। সেই সব নার্সিংহোমেরই কেউ রাতের অন্ধকারে ওই সদ্যজাতর দেহ ফেলে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবর্জনার স্তূপে পড়ে থাকা সদ্যজাত শিশুকে খুবলে খেল রাস্তার কুকুর। আর সেই দৃশ্য দেখে শিউরে উঠলেন এলাকাবাসী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার সদর শহর ইংরেজবাজারের মেডিকেল কলেজ হাসপাতেলের সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। খুবলে খাওয়া মৃত সদ্যোজাতের দেহটি উদ্ধার করে তা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন পুরাতন মর্গের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে রেল লাইনের ধারে একটি কুকুরকে স্থানীয় বাসিন্দারা এক সদ্যজাত শিশুর দেহ খুবলে খেতে দেখেন। দেহের নীচের অংশ সে খেয়ে ফেলায় তা পুত্রসন্তান না কন্যাসন্তানের দেহ তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বেশ কিছু নার্সিংহোম রয়েছে। সেখানে নানা বেআইনি কাজকর্ম হয়। সেই সঙ্গে ওই সব নার্সিংহোমের বর্জ্যও অনেক সময়েই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। সেই সব নার্সিংহোমেরই কেউ রাতের অন্ধকারে ওই সদ্যজাতর দেহ ফেলে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এই ধরনের ঘটনার প্রকৃত তদন্ত করে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন এই ধরনের ঘটনা এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সেই সময়ও পুলিশকে বলা হয়েছিল ওই সব নার্সিংহোমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। পুলিশ সেই সময় আশ্বাস দিলেও বাস্তবে কোনঅম কাজই যে হয়নি সেটা এদিনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের