আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

নিজস্ব প্রতিনিধি,দিনহাটা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত দিনহাটার বড় আঁটিয়া বাড়ি ২ নং অঞ্চলের প্রভাবশালী তৃণমূল নেতা আব্দুল মান্নান(Abdul Manan) ওরফে মান্নের জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়। মামলার কেস ডায়েরি (Case Dairy) দেখে স্তম্ভিত হয়ে যান বিচারপতি। নির্যাতিতা যাকে জেঠু বলে সম্বোধন করতো সেই জেঠুই আবার ভাইঝিকে ধর্ষণ করেছে।  পরবর্তীতে তার মুখ বন্ধ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চালিয়েছে।

শুক্রবার (১৩ জুন) নির্যাতিতার হয়ে আদালতে সাওয়াল করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় (Advocte Sayan Bandopadhay)। তিনি বলেন, আদালতের কাছে তথ্য সহ সব তুলে ধরা হয়েছে। বন্দি থাকা অবস্থাতে অভিযুক্ত আব্দুল মান্নান পালানোর চেষ্টা করেছিল এবং পুলিশের কাছে ধরা পড়ে যায়। পরবর্তী সময়ে নির্যাতিতার ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়। তিনি আরও বলেন, এইসব নিয়ে আগেই বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি বিশ্বজিৎ বসু অভিযোগকারী মহিলাকে পুলিশি নিরাপত্তা দেন।

সব শুনে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় (Justice Partha Sarathi Chatterjee) অভিযুক্ত আব্দুল মান্নানের জামিনের আবেদন খারিজ করে দেন। বারংবার এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি জামিন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অপরাধের গুরুত্ব বিচার করে ও অভিযুক্তের প্রভাবশালী এই তত্ত্বটি বারবার প্রমাণ হওয়ায় আদালত এই জামিনের আবেদন নাকচ করে দেয়। এই ধরনের ঘটনা সমাজে যাতে রোধ করা যায় তার জন্য আদালত অপরাধী অপরাধীর ক্ষেত্রে সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে।সমাজে সুস্থ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনার পর্যবেক্ষণ করতে গিয়ে বারবার তাতে দৃষ্টি আরোপ করেছে আদালত।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ