চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভায় কত আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতই চক্রান্ত হোক ২৫০’র বেশি আসন পাবে। জনতা জনার্দন দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে। মঙ্গলবার বীরভূম জেলার রামপুরহাটের জনসভা থেকে বিধানসভায় কত আসন তৃণমূল পাবে তা জানিয়ে দিলেন অভিষেক(Abhisekh)। তিনি বলেন,আমার হেলিকপ্টারের যে পারমিশন সকাল ১১ টায় দেওয়ার কথা ছিল তা এখন অবদি দেওয়া হয়নি। এখানে আমার বারোটায় বীরভূমে পৌঁছানোর কথা সেখানে পৌঁছতে তিনটে বেজে গেল। বাংলায় এখনো নির্বাচন ঘোষণা হয়নি। কিন্তু চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। আমার দু ঘন্টা দেরি হয়ে গেল। আমার দেরি হলেও আমি কথা দিলে কথা রাখি। আমি সেখানে যাব দশটা মানুষ সভাস্থলে থাকলে সেখানে আমি আমার বক্তব্য রাখব। মঙ্গলবার বীরভূম জেলার রামপুরহাটে এভাবেই জেলা সফরে গিয়ে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমি কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে মাথা নত করি না। জমিদাররা চক্রান্ত করছে। কিন্তু তাদের যা যে তার দশ গুণ জেদ আমার। নির্বাচন যবে এই ঘোষণা হোক আমি আমার যে জেলা সফর শুরু করেছি তা চলবে। যতই হোক হামলা জিতবে এবার বাংলা। বীরভূমের মানুষ আবারও তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে আশীর্বাদ করবে এতে আমি বিশ্বাস করি।

যত ষড়যন্ত্র বিজেপির পক্ষ থেকে হয়েছে তারপরেও মানুষ গত লোকসভা নির্বাচনে যেভাবে দুটি আসনে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং তৃণমূল প্রার্থীদের জিতিয়েছে তাতে বীরভূমবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিষেক। যতই ষড়যন্ত্র করুক যতই এসআইআর করুক আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের ভোটের অংক বাড়বে, মানুষের সমর্থন থাকবে। তিনি বলেন,যত আপনারা আক্রমণ করেছেন যত আপনারা প্রহার করেছেন তৃণমূল ততই শক্তিশালী হয়েছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইকে বিজেপি নেতা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তাদের বাড়িতে আটকে রাখতে হবে বলেছে ভাষণ দিয়েছেন তা শোনান বীরভূমে(Birbhum) জনসভায় উপস্থিত সাধারণ মানুষকে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ। আগামী দিন বিজেপিকে বাংলা থেকে ছিটিয়ে বিদায় করার ঘোষণা করেন অভিষেক। ২কোটি ৩২ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিচ্ছে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে দাবি অভিষেকের। বীরভূমের বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় প্রসঙ্গে অভিষেক বলেন আমি নিজে কিছু বলছি না বিজেপি কর্মীরা বলছেন ,সে গেরুয়া শিবিরে এসে প্রচুর টাকার সম্পত্তি করেছে। নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে।

অভিষেক বলেন, তৃণমূল জিতলে মানুষ ভাত পাবে আর বিরোধীরা কুপোকাত হবে।আলিপুর দুয়ারে ৫ এ ৫-র পরে বীরভূমে এবার ১১-০ হবে বলে ডাক অভিষেকের। রাজনৈতিক মহলের ধারণা, বীরভূমে ১১ টি আসন চাই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখদের টার্গেট বেঁধে দিলেন। বিজেপিকে রাজ্য থেকে আনম্যাপ করার ডাক দিলেন তিনি। ভোকাট্টা করে বিজেপিকে হটানোর ডাক দিয়ে তার অভিযোগ রাজ্যের মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রামপুরহাটের(Rampurhat) সভা থেকে সরব হন অভিষেক। তার মন্তব্য যতই কর হামলা আবার জিতবে বাংলা। দুয়ারের আসন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছে সে বিষয় আলোকপাত করেন অভিষেক। তিনি বলেন, নোবেল জয়ী অমর্ত্য সেনকেও এস আই আর নোটিশ পাঠানো হয়েছে। আগামী লড়াই শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয় চক্রান্তকারী এবং ভাঁওতাবাজদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই বলে মন্তব্য করেন অভিষেক। নরেন্দ্র মোদী বিগত জনসভা থেকে ‘বাঁচতে চাই বিজেপি চাই’ স্লোগানকে কটাক্ষ করে অভিষেক বলেন বাংলার সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী এসে এখন ভয় দেখিয়ে এই স্লোগান দিচ্ছেন। আগামী দিন ফের মানুষের জনতা- জনার্দনের সরকার বাংলায় হবে এই ব্যাপারে আশা প্রকাশ করেন অভিষেক। কারোর নাম যাতে ভোটার লিস্ট থেকে কাটা না যায় তার জন্য তিনি দলের নেতা-মন্ত্রী পঞ্চায়েত প্রধান সদস্য সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন অভিষেক।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ