দক্ষিণ দিনাজপুরে বিজেপিকে শূন্যে নামানোর ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপিকে ভোট দিয়েছেন আপনারা। বিজেপি যদি আপনাদের জন্য কাজ করে থাকে তাহলে ভোট দিন। আর যদি মনে হয় পরিষেবা পাননি, কোন সাহায্য পাননি ,তাহলে তৃণমূলকে একটা সুযোগ দিন। তাহলে ৬-০ করুন। বুধবার বালুরঘাটে এসআইআর আতঙ্কে মৃত পরিবারগুলির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। তিনি বলেন,বাংলায় জিততে না পারায় বিজেপির রাগ। বাংলা বলায় হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সাত মাস ধরে ২ পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের জেলে আটকে ছিলেন। অভিষেক বলেন, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে আটকে ছিলেন মহারাষ্ট্রের (Maharastra)জেলে ।তাদের সাহায্য করতে এগিয়ে আসেন নি তিনি। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আটক পরিযায়ীদের জন্য কিছুই করেন নি সুকান্ত। ভয় দেখিয়ে ভোট জিততে চাইছে বিজেপি।

বালুরঘাটে(Balurghat) বুধবার এসাইআর আতঙ্কে মৃত পরিবারগুলির সঙ্গে দেখা করে এভাবেই ক্ষোভ উগড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে গত সাত মাস ধরে মহারাষ্ট্রের জেলে বাংলাদেশি সন্দেহে আটক ছিলেন অসিত সরকার ও গৌতম বর্মন। বিজেপি কোন সহযোগিতা না করলেও তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়ে ওই দুই পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনে। বুধবার এই দুই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে কথা বলেন অভিষেক। তিনি বলেন, রাজনীতি ভোটের সময় হবে। কিন্তু মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য। বাংলাদেশি বলে ৮০ লক্ষ মানুষকে যেভাবে ক্ষিপ্ত করে তোলা হয়েছে এটা সঠিক নয়।

এখনো পর্যন্ত রাজ্যে এসআইআর(SIR) আতঙ্কে ৭০ জনের মৃত্যু হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত ওসমান মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন অভিষেক। সুকান্ত মজুমদারকে(Sukanta Mazumdar) কটাক্ষ করে অভিষেক বলেন, বালুরঘাটে কয়েকটি ট্রেনের স্টপেজ খালি করেছেন উনি।সুকান্তকে ‘স্টপেজ মিনিস্টার’ বলে কটাক্ষ অভিষেকের। বিজেপির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও জানানো হয় ওই দুই পরিযায়ী শ্রমিক যখন মহারাষ্ট্রের জেলে তাদের বৈধ সমস্ত পরিচয় পত্র থাকা সহ আটক ছিলেন সেই সময় দলের পক্ষ থেকে সেই ভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপর তাদের এক প্রতিবেশী যোগাযোগ করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই ফিরিয়া আনা যায় মহারাষ্ট্রে জেলে আটকে থাকা দুই পরিযায়ী শ্রমিককে এই রাজ্যে। অভিষেকে দিন ওই দুই পরিযায়ী শ্রমিককে আর বিজেপির রাজ্য মহারাষ্ট্রে গিয়ে কাজ না করার আবেদন করতে শোনা যায়। তিনি বলেন, ওই দুই পরিযায়ী শ্রমিকের জন্য রাজ্যে কাজের ব্যবস্থা করবে রাজ্য সরকার তথা শাসক দল।

প্যালেস্তানিয় বন্দিদের ছিড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলের সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস