ঠাকুরবাড়িতে পুজো দিয়ে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দাবি করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরনগর: অভিষেক শুক্রবার বিকেলে ঠাকুরবাড়িতে এলেন। পুজো দিলেন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল পুজো পর্ব। পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, তার উদ্দেশ্য ছিল এখানে এসে পুজো দেওয়া। তিনি এখানে রাজনীতি করতে আসেননি। মতুয়াদের উদ্দেশ্যে পুজো দিয়ে হাত নেড়ে সকলকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অঙ্গন থেকে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)।রানাঘাটের কর্মসূচির পর শুক্রবার বিকেলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ঠাকুরবাড়িতে। অন্যদিকে বনগাঁর বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur) জানিয়েছেন পুজো দেওয়ার নাম করে ঠাকুরবাড়িতে এসে নাকাবন্দি করা হয়েছে। ঠাকুরবাড়িতে শুক্রবার সকাল থেকেই শতাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মনে করা হচ্ছে সাংসদের নিরাপত্তার কথা ভেবে আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

যদিও সাংসদ জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী আসতেই পারে তবে তার নিজস্ব সিকিউরিটির জন্য সিআইএসএফ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(CM Mamata Banerjee) তার বক্তব্যে আজ রাতে বলেন অভিষেক জেলায় গেছেন কর্মসূচি করতে ঠাকুরবাড়িতে গেছেন পুজো দিতে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চারদিকে প্রাচীর গড়ে তোলা হয়েছে। কোন রাজনৈতিক কর্মসূচি নয় ঠাকুরবাড়ি ও বড়মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার ঠাকুরনগরে(Thakurnagar) গিয়ে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই মন্দিরে আসার অধিকার আমার রয়েছে। ২০২৩ সালে আমাকে ঢুকতে দেয়নি। তখন বাইরে দাঁড়িয়ে মনে মনে ঠাকুর হরি চাঁদের কাছে প্রার্থনা করেছিলাম এর জবাব তুমি দেবে।যে আটকে ছিল সেই পঞ্চায়েত নির্বাচনে হেরেছে ।মানুষ এসে মনের কথা বলবে। শ্রদ্ধা নিবেদন করবে ।এটাই বাংলার রীতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি মতুয়াদের প্রতি বঞ্চনার কথা তুলে সরব হন। মতুয়াদের ঠাকুরবাড়ির সামনে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দেন যারা মতুয়া ভাইদের এখন বুড়ো আঙ্গুল দেখাচ্ছে ,ভোটে জিতে গিয়ে, তাদের পাশে কখনো দাঁড়ায়নি। তাঁদের নাম এক লক্ষ বাদ যেতে পারে বলে মন্তব্য করছে। তাঁরা কি করে ভোট চায় মতুয়াদের কাছে। যাদের মতুয়ারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছেন ,তারা এখন এইসব ভাষা বলছেন। আগামী দিন বনগাঁ ও রানাঘাট এলাকার মানুষ এর জবাব দেবে। মতুয়াদের এই বঞ্চনা যে নতুন নয় তা মনে করাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী এসে যে কথা বলে গিয়েছিলেন তার একটা কথাও তিনি রাখেননি। ১২ নম্বর জাতীয় সড়কে বড় জাগুলিয়া পর্যন্ত সম্প্রসারণের কাজ হয়নি। কল্যাণী এইমস দেবেন বলেছিলেন, সেটাও সম্পূর্ণ হয়নি ।

মতুয়া ভাইয়ের নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়ার কথা। তারা যদি অবৈধ হন তবে আপনিও অবৈধ ।আপনার সরকার কি কাজ করেছে তাঁর রিপোর্ট কার্ড প্রকাশ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি জানিয়ে বলেন তৃণমূল তাদের রিপোর্ট কার্ড বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। সেই সঙ্গে মতুয়াদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিকে চক্রান্ত করেছে বিজেপি। এটা চ্যালেঞ্জের সঙ্গে দাবি করেন অভিষেক। তার একটাই দাবি, মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিন, না হলে গদি ছাড়ুন।

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড