‘পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু’নম্বরি’,বিজেপিকে তুলোধনা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, তালডাংরা: পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু’নম্বরি। তালডাংরা থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মিথ্যেতে ভরা এই বিজেপি। কোনও ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, ধর্ষক, মাতালরা বিজেপি করে। তৃণমূল যাকে বর্জন করে, বিজেপি তাঁকে গ্রহণ করে। 

তিনি আরও বলেছেন,  ১০০ দিনের টাকা, লক্ষ্মীর ভান্ডারে ১০ পয়সা মোদি সরকার দিয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতির আঙিনায় পা রাখবেন না। আবাস যোজনায় ১ টাকা দিয়েছে প্রমাণ করতে পারলে ভোট চাইবেন না। তিনি স্মরণ করাতে চেয়েছেন, মোদি সরকার আসার আগে দেশের পরিস্থিতি কী ছিল, এখন কী হয়েছে। রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ১০০০ টাকা হয়েছে। ব্ল্যাকে বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। চা পাতা ছিল ১৪০ টাকা কেজি। তার দাম এখন ৩৫০-৩৮০ টাকার বেশি। কেরোসিন তেলের দাম ছিল ১৪ টাকা লিটার সেই দাম বেড়ে হয়েছে ৩৮ টাকা। সবকিছুর দাম বেড়ে গিয়েছে।

তাঁর অভিযোগ, নিত্তপ্রয়োজনীয় জিনিসের দাম আজ আকাশ ছোঁয়া। বিজেপির এটা আসল চেহারা। বিজেপির নেতারা মহিলাদের ভয় দেখানো হচ্ছে। ভুল প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ক্ষমতায় এলে দ্বিগুন লক্ষ্মীর ভান্ডার করা হবে। এরপরেই ১০টি বিজেপি শাসিত রাজ্যের নাম করে তিনি বলেছেন, বিজেপির কোনও নেতা সেটা করে দেখাক। পরিবারের সকল মহিলাকে ১৫০০ টাকা করে দিয়ে দেখাক। কোনও রাজ্যেই সেটা করেনি। প্রতিশ্রুতি দিলেও কথা রাখে না। 

 

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর