‘বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের অধিকার কাড়বে’, তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বিনপুর : বিনপুর বিধানসভা কেন্দ্রে বীরবাহা হাঁসদার সমর্থনে জনসভায় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় একাধিক কাজের পরিসংখ্যান দিয়ে সরকারের খতিয়ান তুলে ধরলেন তিনি। এদিন তিনি বলেছেন, যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। বিজেপি সংবিধান পাল্টানোর চেষ্টা করছে। তৃণমূল মানুষের পাশে রয়েছে। মানুষ তৃণমূলকে সমর্থন করে পাশে থাকলে ২৫০-র বেশি আসন পেয়ে চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল।

তিনি বলেন, তৃণমূলে চায় মানুষের মুখে হাসি, বিজেপি চায় চোখে জল। গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এটি আনা হলে ক্ষতিগ্রস্ত হবে আদিবাসীরা। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তৃণমূল। বিজেপি শুধু ভোট চায় না, কী খাবে কী পড়বে তা ঠিক করে। বিজেপি শুধু ঝগড়া লাগায়। ৩০ দিনের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে একটা রাজ্য লক্ষ্মীর ভান্ডার চালু করে দেখাক। ওড়িশা, বিহার, অসম, অরুণাচল প্রদেশ, গুজরাত, রাজস্থান সহ একাধিক রাজ্যে বিজেপি সরকার রয়েছে। বাংলার মতো লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাক। দিতে পারলে মানুষএর কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবেন না বলে জানালেন অভিষেক। মানুষের ভোট নিয়েই তাঁরা শান্ত নয়। পোশাক, খাবারও ঠিক করে দেবে মোদিবাবু।

তিনি আরও বলেছেন, নিজের অধিকারকে সামনে রেখে উন্নয়ন পাওয়ার লক্ষ্যে লড়াই জারি রাখতে হবে। সবার সমর্থনে সরকার গড়বে তৃণমূল। প্রতিশ্রুতি দেয় বিজেপি। দাঙ্গা লাগাতে পারে বিজেপি। কাজের কাজ কিছু করে না। ধর্মে ধর্মে বিভেদ করে বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই জনবিরোধী সরকার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। রাস্তার টাকা, সর্বশিক্ষার টাকা, ১০০ দিনের টাকা, বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে। মানুষের দাবি নিয়ে কথা বলতে গেলে চুলের মুটি ধরে বের করে দেওয়া হয়। 

কামদুনি কাণ্ডে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, ঝামেলা নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মা’য়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধার কাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০