মোদির সভায় আসার পথে মৃত ৪ বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূল নেতৃত্বকে যাওয়ার নির্দেশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, তাহেরপুর : নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর (PM) সভায় যোগ দিতে আসার আগে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৪ বিজেপি সমর্থকের (BJP Supporter)। আহত হয়েছেন ১ জন। মৃত বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল নেতাদের যাওয়ার কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বকে তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার সকালে বাসে করে তাহেরপুর আসছিলেন ৪০ জন বিজেপি সমর্থক (BJP Supporter)। তাঁরা সকলেই প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন বলেই এসেছিলেন। কিন্তু সকালে প্রাতঃকার্য সারার জন্য কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে নেমেছিলেন ৫ জন। কুয়াশার কারণে ট্রেন দেখতে পাননি। ফলে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেছে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই বিজেপি সমর্থকদের পরিবারের পাশে থাকার কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পাওয়ার পরেই শাসকদলের পক্ষ থেকে সাহায্যের কথাও বলা হয়েছে। বিজেপি এখন মোদির সভা নিয়ে ব্যস্ত। বিজেপি সেখানে পৌঁছে যাওয়ার আগেই তৃণমূল নিজে অসহায় পরিবারের পাশে থাকতে চাইছে। দৃশ্যমানতার অভাবে তাহেরপুরে নামতে পারেনি মোদির চপার। কলকাতা বিমানবনদ্র থেকে ভার্চুয়াল সভা করলেন তিনি।

 

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির