উত্তরে অভিষেক, দক্ষিণে মমতা! কোথায় কোথায় প্রচারে ঝড় তুলছে তৃণমূল?

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে,প্রচারে তত ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। প্রার্থীরা নিজের নিজের এলাকায় প্রচার তো সারছেন। বাড়তি সংযোগ হচ্ছে তৃণমূল সুপ্রিমো ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা ও কর্মসূচি। বাড়তি অক্সিজেন জোগাচ্ছেন তাঁরা। প্রতিদিনই একাধিক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে দৌঁড়ে বেড়াচ্ছেন দুজনে। হাতে খুব বেশি সময় না থাকায় উত্তর থেকে দক্ষিণে প্রচার সারছেন তাঁরা। জনসভা থেকে কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন দুই শীর্ষ নেতৃত্ব। বিধানসভায় জয়ের টার্গেটও বেঁধে দিচ্ছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। চন্দ্রকোনায় সভা করে যাবেন গড়বেতায়। তারপর সেখান থেকে বিষ্ণুপুরে জনসভা করবেন তিনি। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মঙ্গলে জনসভা করবেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও তপনে। উত্তর দিনাজপুরের করণদিঘিতেও কর্মসূচি রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চন্দ্রকোনায় সভা করবেন সূর্যকান্ত দলোইয়ের সমর্থনে। গড়বেতায় সভা করবেন উত্তরা সিংহ (হাজরা)-র সমর্থনে। বিষ্ণুপুরে সমর্থন করবেন তন্ময় ঘোষের সমর্থনে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করবেন টাউন ক্লাবের মাঠে। সেখানে চিন্তামনি বিহার হয়েও প্রচার করবেন। করণদিঘীতে প্রচার করবেন গৌতম পালের সমর্থনে।

প্রতিদিনই রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান যেমন তুলে ধরছেন। তেমন প্রতিদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার নিয়েও সরব হচ্ছে তৃণমূলের ২ শীর্ষ নেতৃত্ব। নিজেদের প্রতিজ্ঞার কথাও বার বার বলছেন তাঁরা। আসন্ন বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে ঝাঁপাচ্ছে তৃণমূল। 

 

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?