প্রার্থী নির্বাচনে অভিষেকের ছাপ স্পষ্ট, উঠে আসছে নয়া মুখ

রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা রবি দুপুরে সামনে আসতেই দেখা গেল সেখানে অভিষেকের ছাপ স্পষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার ৩৪ বছরের ইতিহাসে সেভাবে তরুণ প্রজন্মকে তুলেই আনা হয়নি দলের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় সারিতে। কার্যত নতুন মুখ, তরুণ মুখদের সেভাবে জায়গাই দেওয়া হতো না দলের প্রার্থী তালিকায়। এর খেসারতও গুণতে হচ্ছে আজ লালপার্টিকে। তৃণমূল কংগ্রেস(TMC) যে কোনওদিনই সে পথে হাঁটা দেবে না সে কথা বারংবার বলে এসেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি নিজেই একাধিকবার জানিয়েছেন, দলের মধ্যে বেশ কয়েকটি প্রজন্মের মুখ তিনি তৈরি করে দিয়ে যাবেন। সেই সূত্রেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দলের সেনাপতি আবার দ্রুত দলে নতুন ও তরুণ মুখ তুলে আনার পক্ষপাতী। সেই সঙ্গে ওপর থেকে প্রার্থী চাপিয়ে দেওয়া অপেক্ষা তিনি ভরসা রাখেন দলের নীচুতলার কর্মীদের মতামতের ওপরে। রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(Bye Election in 6 Assembly Seats) প্রার্থী তালিকা(Candidates Name) রবি দুপুরে সামনে আসতেই দেখা গেল সেখানে অভিষেকের ছাপ স্পষ্ট। 

আরও পড়ুন, ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকা

দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূল যাকে দলের প্রার্থী করেছে সেই সঙ্গিতা রায় তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী। সিতাই থেকে একুশের ভোটে তৃণমূলের প্রার্থী হিসাবে জয়ী হন জগদীশ। কিন্তু তৃণমূল তাঁকেই ২৪’র লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে দলের প্রার্থী করে বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে। সেই যুদ্ধে জগদীশ নিশীথকে হারিয়ে কোচবিহারের সাংসদ হতেই সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাঁর ছেড়ে যাওয়া আসনেই তৃণমূল প্রার্থী করেছে তাঁর স্ত্রীকে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে তৃণমূল যাকে প্রার্থী করেছে সেই জয়প্রকাশ টোপ্পো দলেরই ব্লক সভাপতি। দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে যাকে প্রার্থী করা হয়েছে সেই সুজয় হাজরা দলের জেলা সভাপতি।

আরও পড়ুন, ১ মাস ধরে বাইক সহ নিখোঁজ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের Assistant Manager

বাঁকুড়া জেলা তালড্যাংরা থেকে তৃণমূল যাকে প্রার্থী করেছে সেই হয়েছে ফাল্গুনী সিংহবাবু পেশায় শিক্ষক এবং তালড্যাংরা ব্লকের তৃণমূল সভাপতি। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বসিরহাটের প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজ ছেলে শেখ রবিউল ইসলামকে। এই জেলারই নৈহাটিতে দল প্রার্থী করেছে স্থানীয় তৃণমূল টাউন সভাপতি সনৎ দ-কে। দীর্ঘ দিন তৃণমূলের সঙ্গে যুক্ত তিনি। তাই তাঁর ওপরই ভরসা রাখল বাংলার শাসকদল। প্রসঙ্গত, যে ৬টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর ভোট নেওয়া হবে সেগুলির ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর। তৃণমূল আশাবাদী ৬টি আসনই তাঁরা জিতবে। অন্যদিকে বিজেপি আশাবাদী মাদারিহাট ধরে রেখে সিতাইয়েও তাঁরা জয়ের মুখ দেখবে। তবে শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমজনতাই। সেই সিদ্ধান্ত ঠিক কী, তার জন্য ২৩ নভেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। 

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের