পুজোর প্রসাদ খেতেই অসুস্থ প্রায় ১৫০ জন গ্রামবাসী, বসানো হল মেডিক্যাল ক্যাম্প, দাসপুরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বারোয়ারি মনসা পুজোতে মেতে উঠেছিলেন গ্রামের সদস্যরা। কিন্তু ছন্দ কাটল পুজোর প্রসাদ খেতেই। মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের প্রায় ১৫০ জন বাসিন্দা। খবর পেয়েই গ্রামে ছুটে আসে মেডিক্যাল টিম। খবর দেওয়া হয় ব্লক প্রশাসনের আধিকারিকদেরও। তাঁরাও খবর পেয়েই ছুটে আসে ঘটনাস্থলে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সুরতপুর গ্রামে। প্রসাদ খাওয়ার পর শনিবার রাত থেকে সকলের সমস্যা দেখা দেয়। বমি, পায়খানার সমস্যা দেখা দেয় সকলের মধ্যে। যারা অসুস্থ হয়েছেন তাঁদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছেন। এই সমস্যা দেক্লহা দেওয়ার পরেই রবিবার সকাল থেকে এলাকায় বসেছে মেডিক্যাল ক্যাম্প। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে ওই গ্রামে   এই মনসা পুজো হয়ে আসছে। পুজোর পর গ্রামবাসীদের সকলকে খাওয়ানো হয় প্রসাদ। সেই মতো পুজো কমিটির তরফ থেকে শনিবার রাতে  ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ এই প্রসাদ খান। শুধু সুরতপুরে বাসিন্দারা নন পাশের খড়দা বিষ্ণুপুর ও রূপনারায়ণপুর গ্রামেরও  মানুষ এই পুজোয় অংশ নেন ও ভোগ খান। তবে প্রসাদ খেতেই বহু মানুষের   বমি, পায়খানার সমস্যা শুর হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়।

পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেন দাসপুর ১ এর বিডিও দীপঙ্কর বিশ্বাস। স্বাস্থ্য দফতরের তরফে মেডিক্যাল ক্যাম্প বসানো হয় এলাকায়। অবস্থার অবনতি হলে হাসপাতালে অসুস্থদের পাঠানো হচ্ছে। দীপঙ্কর বিশ্বাস সকালে গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখন। ঘটনাস্থলে যান সুকুমার পাত্র, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। জানা গিয়েছে অসুস্থদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটল তা জানতে এলাকা থেকে জলের নমুনঅ্যা সংগ্রহ করা হয়েছে।

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল