‘রিয়েলিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে অদিতির কী ধরনের চ্যাট হত, জানি’, বিস্ফোরক তরুণজ্যোতি

এমন পরিস্থিতিতে এবার অদিতির বিরুদ্ধে আরও একটি বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকে তোলাবাজি, কাটমানি-সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বাদ নেই তৃণমূলের যুগের মন্ত্রীরাও। আর্থিক দুর্নীতি, তোলাবাজি, বেআইনি নির্মাণ, মহিলা সংঘটিত অপরাধ-সহ একাধিক কারণে বুধবার (১ জুলাই) গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল অদিতি মুন্সীর বিরুদ্ধে। সেই কারণে বিপদ বুঝে অদিতি মুন্সী ও দেবরাজ দুজনেই রক্ষাকবচ চাইতে অদালতে ছুটে গিয়েছিলেন।

কিন্তু চার মাসের সন্তানের মুখের দিকে তাকিয়ে অদিতি মুন্সীকে রক্ষাকবচ দিলেও, দেবরাজের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। তার এক সপ্তাহের মধ্যেই গতকাল দেবরাজকে গ্রেফতার করল পুলিশ। এমন পরিস্থিতিতে এবার অদিতির বিরুদ্ধে আরও একটি বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। গানের রিয়েলিটি শো-তে তিনি ঠিক কী করেছিলেন, তা ফাঁস করলেন বিধায়ক। মোটামুটি সবারই জানা, বিধায়ক হওয়ার আগে থেকেই অদিতি বাংলার বিনোদন মহলে পরিচিত। ‘সারেগামাপা’ মিউজিক রিয়েলিটি শোয়ের একটু মরসুমে তিনি অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। তাঁর কন্ঠে কীর্তন গান গোটা বাংলায় জনপ্রিয় তা অর্জন করেছিল। সেই থেকেই তিনি কীর্তন গায়িকা হিসেবে জনপ্রিয়।

এবার সেই রিয়েলিটি শোয়ের প্রসঙ্গ টেনেই সংবাদমাধ্যমকে তরুণজ্যোতি জানালেন, তিনি তো অদিতিকে নির্বাচনের সময়ে কোনভাবে আক্রমণ করেননি। কারণ তাঁর কাছে যা যা স্ক্রিনশট রয়েছে, সেগুলো ছড়িয়ে দিলেই ওনার কীর্তি ফাঁস হয়ে যেত। উনি যখন গানের প্রতিযোগিতায় গিয়েছিলেন, যাঁরা যাঁরা ওই প্যানেলে ছিলেন, তাঁদের সঙ্গে কী ধরণের চ্যাট হত, সব চ্যাট বিধায়কের কাছে রয়েছে। সেগুলো পাবলিশ করে দিতে পারতেন। কিন্তু তিনি মহিলাদের সম্মান করেন, অদিতির সন্তান রয়েছে। তিনি নিজেও এক বাচ্চার বাবা। অদিতির বাচ্চার বাবা চোর, মা চোর। তবে তাঁদের সন্তান ভাল থাকুক। তার জন্যেই অদিতি আজকে জেলের বাইরে রয়েছেন। দেবরাজের সম্পত্তির কিছুটা অংশ তো তাঁর নামেও ছিল। অদিতি বরের কীর্তি সবটা জানতো। তাও ওর সঙ্গে রয়ে গিয়েছেন। অথচ তিনি বারবার দাবি করে গিয়েছেন, তিনি দেবরাজের কীর্তির ব্যাপারে কিছু জানতেন না। দেবরাজ শুধু চোর নয়, ডাকাতও। ভোটের আগে অদিতি নিজেই দাবি করেছিলেন, দেবরাজ যদি চুরি করেন, তাঁর নামে সমস্ত অভিযোগ যদি প্রমাণ হয়, তাহলে তিনিও জেলে যাবেন। তাহলে এবার তিনি কী করছেন, জামিন চাইতে গিয়েছিলেন কেন? ওর বলা উচিত, দেবরাজকে গ্রেফতার করা হয়েছে, তাঁকেও গ্রেফতার করতে হবে। তবে তিনি আর স্কিটশটের ব্যাপারে বিস্তারিত দেননি তরুণজ্যোতি।

২০১৫ সালে সারেগামাপা রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অদিতি। এরপর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালে তাঁর বিয়ে হয়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে দেবরাজের। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে রাজারহাট-গোপালপুরের বিধায়ক হন অদিতি। দেবরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, প্রয়োজনে অদিতিকেও দেবরাজের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?