সোমবার ১২ ঘন্টার বাংলা বনধ

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার ১২ ঘন্টার জন্য বাংলা বনধের ডাক দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। বিজেপি (BJP) থেকে তৃণমূলে ফেরার সময় তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়। দোষীদের চিহ্নিত করে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। সেই দণ্ডি কাটার ঘটনায় মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে আগামী সোমবার, ১৭ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়েছে সংগঠনটি।

আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের তরফে ইতিমধ্যে জেলা শাসককে বিষয়টি জানানো হয়েছে। বনধে সামিল হওয়ার জন্য অন্যান্য আদিবাসী সংগঠনগুলিকেও আহ্বান জানিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। সংগঠনের উত্তরবঙ্গ জোনের সহ সভাপতি বিভূতি টুডু বলেন, ‘যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা শুধু তাদের কাজ ছিল না। কিন্তু, আমরা চাইছি মূল অভিযুক্তকে গ্রেফতার করা হোক। বনধের পরেও যদি কোনও পদক্ষেপ না করা হয় সেক্ষেত্রে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটব।’

উল্লেখ্য বালুরঘাটে দণ্ডিকাণ্ডের পর তৃণমূলের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে তৃণমূল মহিলা কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় ওই পদে আনা হয় স্নেহলতা হেমব্রমকে। দায়িত্ব পাওয়ার পর শুক্রবার বালুরঘাট ব্লকের চকরামে আদিবাসী সম্প্রদায়ের ভগবান জাহেরথান ও মাঝিথানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলকামনায় পুজো দেন। অন্যদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে পুলিশ বিশ্বনাথ দাস (৩৮) ও আনন্দ রায় (৩১) নামে দুজনকে গ্রেফতার করেছে।

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী