আদালত চত্বরে হঠাৎ বিয়ের আসর, এলেন কাজী, তারপর কী হল?

আদালত চত্বরেই বিয়ের আসর 'নিকাহ্'। এলেন কাজী, উপস্থিত ছিলেন আইনজীবীরা। কাজী ডেকে বিয়ে হল যুগলের। একজন অভিযোগকারিণী এবং অন্যজন অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালত চত্বরেই বিয়ের আসর ‘নিকাহ্’। এলেন কাজী, উপস্থিত ছিলেন আইনজীবীরা। কাজী ডেকে বিয়ে হল যুগলের। একজন অভিযোগকারিণী এবং অন্যজন অভিযুক্ত। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এমনই একটি অভিনব ঘটনার সাক্ষী থাকল বনগাঁ মহকুমা আদালত চত্বর। কী এমন ঘটনা শুনে চমকে উঠলেন তো! আসলে অভিযোগকারী নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠেছিল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। না ঘটনা এখানেই শেষ নয়, অভিযোগ, একাধিক সহবাসের পর নাবালিকা গর্ভবতী হয়ে যায়। তাঁকে জোরপূর্বক গর্ভপাতের করান অভিযুক্ত যুবক। বিষয়টি জানতে পেরেই নাবালিকার পরিবার যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর যুবকের ঠাঁই হয় শ্রীঘরে। না ঘটনা এখানেই শেষ নয়।

সম্প্রতি নাবালিকা ১৮ বছরে পদার্পণ করেছে। অর্থাৎ সে এখন যুবতী। এবং বিয়ের জন্যে উপযুক্ত। ফলে সিদ্ধান্ত বদলায় তাঁর পরিবার। নাবালিকাকে বিয়ে করলেই ওই যুবকের জেলমুক্তি মিলবে এমন শর্ত দেয় আদালত। অভিযুক্তের পরিবার থেকেই এই আবেদন জানানো হয়। আর সেটাই হল! বুধবার দুই পরিবারের সম্মতিতেই বনগাঁ মহকুমা আদালত চত্বরে অভিযুক্ত ও নির্যাতিতা প্রেমিক যুগলের নিকাহ্ সম্পন্ন হল। আদালতেই কাজী ডাকা হল, আর আইনজীবীদের উপস্থিতিতেই তাঁদের শুভ পরিণয় সম্পন্ন হল।

জানা গিয়েছে, মাস চারেক আগে নদিয়ার ওই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়ান গাইঘাটা থানার সুটিয়ার বাসিন্দা ওই যুবক। নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। যার ফলে নাবালিকা গর্ভবতী হয়ে যায়। কিন্তু তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান যুবক। এমনকি জোর করে গর্ভপাতও করান। কিন্তু বিষয়টি নাবালিকা বাড়িতে জানায় নি। কিন্তু গর্ভপাতের পরে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে স্বাভাবিকভাবেই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপর বিষয়টি জানাজানি হতেই ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে আদালতে তোলা হয়। এবং আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়। এই চার মাসের মধ্যেই ১৮ বছরে পা রাখে নির্যাতিতা। তাতেই সাপে বর হয় যুবকের পরিবারের। অভিযুক্তের পরিবার মেয়েটির সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করে আদালতে যুবকের জেলমুক্তির আবেদন জানান। তাতে মোট পাল্টে রাজি হয়ে যায় নির্যাতিতার পরিবার। এই শর্তেই অবশেষে অভিযুক্ত যুবক মুক্তি পায়। এর পরেই আজ দুই পরিবার ও আইনজীবীদের উপস্থিতিতে বনগাঁ মহকুমা চত্বরে কাজি ডেকে নির্যাতিতা ও অভিযুক্তের দু’জনের বিবাহ (নিকাহ্) সম্পন্ন হয়।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২