দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়া স্টেশন থেকে ফের ৫০ লক্ষ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম থেকে ফের এক যুবককে আটক করে ৫০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। রাজস্থানের(Rajasthan) বাসিন্দা ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। শহরে একের পর এক জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর রবিবার হাওড়া স্টেশনে(Howarha Station)রেল পুলিশের হাতে ধরা পরল রাজস্থানের বাসিন্দার ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা ।

সে কোথা থেকে এত টাকা নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ধৃত যুবকের নাম প্রহ্লাদ রাম জাখর। বয়স মাত্র ৩২ বছর। এদিন হাওড়া স্টেশনে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগেও ওই একই প্লাটফর্ম থেকে পুলিশ ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছিল। ক্রমশ ব্যস্ত হাওড়া স্টেশনকে বেআইনি অর্থ লেনদেনের রুট হিসেবে ব্যবহার করার ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ