তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির দুর্গা মণ্ডপ অঞ্চলে এক প্রভাবশালী তৃণমূল নেতা দেবরঞ্জন অধিকারী ও পঞ্চায়েত প্রধান লক্ষণ অধিকারীর গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠল। তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ও কৃষি যন্ত্রপাতি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। তৃণমূলের এই নেতার বিরুদ্ধে সরাসরি সাধারণ মানুষের হকের ত্রাণ চুরির অভিযোগ উঠেছে। লক্ষণ অধিকারীর(Laxman Adhikari) পাশাপাশি অপর তৃণমূল নেতা ও অঞ্চল সভাপতি দেবরঞ্জন অধিকারীর বাড়ি থেকেও প্রচুর ত্রাণের সামগ্রী উদ্ধার হয়। জানা গেছে, দেবরঞ্জন অধিকারী বর্তমানে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও বাম আমলে তিনি সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন।

সন্দেশখালি থানার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে ঘূর্ণিঝড়(Cyclone) আয়লা, আমফান ও বুলবুলের সময়কার সরকারি ত্রাণ সামগ্রী যেগুলি লুকিয়ে রাখা হয়েছিল সেগুলি তাদের বাড়ির ভেতর থেকে বাইরে বের করে আনা হয়। দরিদ্র মানুষের জন্য আসা এই সরকারি অনুদান বছরের পর বছর ধরে তৃণমূলের নেতারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে কেন বাড়িতে মজুত করে রেখেছিলেন, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।দুর্নীতির দায়ে অভিযুক্ত তৃণমূলের ওই প্রধান ও অঞ্চল সভাপতির অবিলম্বে গ্রেফতারের দাবিতে শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলকে কাঠগড়ায় তুলে কঠোর শাস্তির দাবিতে অনড় এলাকাবাসী। সাধারণ মানুষের অভিযোগ সরকারি জায়গার উপরে বিশাল অবৈধ নির্মাণ তৈরি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি।

তার বাড়ি থেকে হুইলচেয়ার সহ সরকারি বিভিন্ন অনুদান দেওয়ার জন্য যে সকল সামগ্রী তা উদ্ধার করে পুলিশ। এমনকি সরকারি অর্থে কেনা ধান ছাড়ানোর মেশিন উদ্ধার হয় ওই বাড়ি থেকে। গ্রামবাসীদের অভিযোগ ওই মেশিন নিয়ে তারা ধান ছাড়াতে চাইলে দৈনিক ৪০০ টাকা করে ভাড়া নেওয়া হত। আত্মীয়-স্বজনদের সঙ্গেও তৃণমূলের অঞ্চল প্রধান দুর্ব্যবহার করতেন বলে গ্রামবাসীদের অভিযোগ। প্রচুর মানুষ পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে ওই অঞ্চল প্রধানের বাড়িতে তল্লাশি চালিয়ে একের পর এক সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার করে। পুলিশ সমগ্র সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান