‘শাসন নয়, সেবাই লক্ষ্য,’ ভবানীপুরে পুজো দিয়ে বার্তা অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘প্রতিশ্রুতি মতো এবার উন্নয়নের কাজগুলি শেষ করতে হবে। এটাই এখন আমার পাখির চোখ,’ গতকাল, শনিবার ব্রিগেডে মন্ত্রী পদে শপথ নিয়ে এমনটাই জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিপুল আসন পেয়ে বাংলায় ক্ষমতাতে এসেছে বিজেপি। গতকাল, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষরা। এখনও পর্যন্ত কোনও দফতর হাতে পাননি অগ্নিমিত্রা। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। শাসন নয়, সেবা করব, এই মন্ত্রকে পাথেয় করেই আগামী দিনে বাংলার জন্য কাজ করার সংকল্প নিয়েছেন অগ্নিমিত্রা।

আরও পডুন: এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

আজ, রবিবার কালীঘাট মন্দিরে পুজো দেন। তারপরে যান ভবানীপুরের নকুলেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, ‘বাংলার ভালোর জন্য, বাঙালির ভালোর জন্য প্রার্থনা করলাম। সকলের ভালো হোক, শান্তি ফিরে আসুক রাজ্যে। ভয় কাটুক, ভরসা আসুক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা কাজ করব। তবে আমি মানুষের সেবা করব, শাসন নয়। এটাই আমার মূল মন্ত্র।’

তিনি আরও বলেন, ‘২০১৯ যখন বিজেপিতে যোগ দিয়েছিলাম তখন কিছুই জানতাম না। রাজনীতি বুঝতামই না। শুভেন্দুদা, সুকান্তদা হাতে করে সবটা শিখিয়েছেন, ওনারা আমার রাজনৈতিক জীবন গড়তে সাহায্য করেছেন।’ একই সঙ্গে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ওদের নিজেদের মধ্যে কোনও নীতি আদর্শ নেই। ইন্ডিয়া জোটে কেউ কাউকে মানে না। সময় বিশেষে এরা নিজেদের নীতি আদর্শকে বদলে ফেলে।’

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা