গাছে রাখি  বেঁধে পরিবেশ রক্ষার শপথ নিল ডুয়ার্সের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাখির দিন অভিনব ঘটনা। গাছকে রাখি বাঁধল  চির সবুজ ডুয়ার্সের বাসিন্দারা। প্রকৃতি রক্ষার অঙ্গীকার নিয়ে তারা এই অভিনব পন্থা নিয়েছে। তাই আজকের এই বিশেষ দিনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গগনচুম্বি বৃক্ষরাশিকে রাখি পড়াল চির সবুজ ডুয়ার্স এলাকার বাসিন্দারা।

এদিন গাছে রাখি বেঁধে গাছ বাঁচানোর শপথ নিলেন বনবস্তির বাসিন্দারা। আট থেকে আশি সকলেই এই অনুষ্ঠানে যোগদান করেন। সকলের মেলবন্ধন ও প্রাণের আনন্দে এই উৎসবটি একটি অন্য মাত্রায় যায়। এই অনুষ্ঠানে যোগদান করা এক বাসিন্দা বলেছেন,’ দাদা বা ভাইকে রাখি বাঁধলে তারা যেমন আমাদের রক্ষা করেন। ঠিক তেমনি পরিবেশ রক্ষার্থে বড় ভূমিকা পালন করে গাছ। সেইজন্যই আজকের এই বিশেষ দিনে রাখি পড়িয়ে গাছ বাঁচানোর শপথ নিয়েছি।‘

অন্যদিকে উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল জানান,’ চারিদিকে শুধু চলছে অরণ‍্য নিধন। তাই রাখি বেঁধে এক আত্মিক বন্ধন স্থাপন করার জন্য এদিন এই অভিনব পন্থা আমরা নিয়েছি।‘ বলা বাহুল্য, সারা বছর ধরে গাছকে প্রাণ দিয়ে আগলে রাখেন   ডুয়ার্সের বাসিন্দারা। তাই রাখি পড়িয়ে এদিন তারা নিল  এক অভিনব পন্থা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান