কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুন প্রতিবেশী যুবকের

ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিল প্রতিবেশী এক যুবক। আর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল সেই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এলাকায়। ঘটনার পর নিহত মহিলার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলা উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। ৪৮ বছর বয়স তাঁর। ওই মহিলার বাড়িতে প্রতিবেশী এক যুবকের যাতায়াত ছিল। সেই যুবক ওই মহিলাকে বেশ কয়েকবার কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। কিন্তু মহিলা ওই যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত ২৩ জানুয়ারি ওই গৃহবধূর পেটে ব্যথা হয়। অভিযোগ, পেটে ব্যথার ওষুধের নামে ওই মহিলাকে কীটনাশক দেন ওই যুবক। আর তা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মহিলা এরপর গৃহবধূকে চিকিৎসার জন্য তড়িঘড়ি বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করে দেন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া মহিলার পরিবারে।

অন্যদিকে এই ঘটনার পর ঘটনার পর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা