অমানবিক ঘটনা শান্তিপুরে, মানসিক ভারসাম্যহীন মহিলার গায়ে গরম জল ঢালার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর এলাকায় ঘটেছে অত্যন্ত অমানবিক ঘটনা। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মানসিক ভারসাম্যহীন যুবতী  প্রায়ই এলাকার একটি চায়ের দোকানে গিয়ে চা-বিস্কুট চেয়ে খেতেন। অভিযোগ, আজ সকালে বাগদেবী তলায় ওই যুবতীকে লক্ষ্য করে দোকানদার সৌরভ হালদার গরম জল ঢেলে দেন। হঠাৎ এই নৃশংস ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই যুবতী। 

ঘটনার পর সকালে বিষয়টি তেমনভাবে সামনে না এলেও, সন্ধ্যাবেলায় এলাকাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়ে। আহত যুবতীর কাছ থেকেই ঘটনার বিবরণ শুনে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। পরে তারা ওই চায়ের দোকানে গিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানা  গিয়েছে। 

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রঞ্জিত

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীর কঠোর শাস্তির দাবি তুলেছেন সাধারণ মানুষ। একজন মানসিক ভারসাম্যহীন যুবতীর সঙ্গে কেউ কীভাবে এমন আচরণ করতে পারে ভেবেই উঠতে পারছেন না অনেকে। 

 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ