অভিনব কায়দায় গাঁজা পাচারের ছক, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার আমডাঙায় অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়কের উপর, পুরাতন রেজিস্ট্রি অফিসের কাছে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ একটি ইঞ্জিন ভ্যান থামায়। প্রথমে চালক জানায়, ভ্যানে খালি প্লাস্টিকের বোতল রয়েছে। খালি চোখে তা-ই দেখা যাচ্ছিল। কিন্তু গাড়ি তল্লাশি চালাতে গিয়ে পুলিশ চক্ষু চড়কগাছ।

খালি বোতলের নিচে রাখা বস্তাগুলি খুলে দেখা যায় বস্তা বস্তা গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। ইঞ্জিন ভ্যানের চালক শেখ ফরিদকে গ্রেফতার করা হয়েছে। ৪২ বছর বয়সী ফরিদের বাড়ি রাজস্থানে। তিনি জানিয়েছেন, গাঁজা বোঝাই ভ্যানে খালি বোতলের আড়ালে রাখা হযেছিল। পুলিশের অনুমান, শেখ ফরিদ ছাড়াও এই পাচার চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারেন।

পুলিশ জানায়, ধৃতকে হেফাজতে নিয়ে তারা চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে কাজ শুরু করেছে। এ ধরনের অভিনব কায়দা ব্যবহার করে গাঁজা পাচারের ঘটনা কম নয়। তবে আমডাঙা থানার পুলিশ সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে বড় ধরনের গাঁজা পাচারের চেষ্টা আটকাতে সক্ষম হয়েছে। এই ধরনের অভিযানে স্থানীয় মানুষদের সজাগ থাকা এবং পুলিশের সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ গাঁজা পশ্চিমবঙ্গের জন্য বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?