তিস্তাপাড়ে ফের একদিনের দুর্গাপুজো

পুজো একদিনের হলেও ৩ দিন ধরে বসবে মেলা। আর ওইসময়ই গ্রামের সমস্ত বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্গাপুজো শেষ হয়েও যেন শেষ হয়না তিস্তা পারে। শারদীয়া দুর্গা পুজোর পর ময়নাগুড়িতে ভান্ডানীর দুর্গাপুজো, তারপর হয় রংধামালী সিদ্ধবাড়ির দুর্গাপুজা, এরপর বৈকন্ঠপুরের মহারাজ ঘাটের একদিনের দুর্গাপুজা। কোজাগরী লক্ষ্মী পূর্নিমার পরের বৃহস্পতিবার এই একদিনের দুর্গাপুজা অনুষ্ঠিত হল বৈকন্ঠপুরের মহারাজ ঘাট এলাকায়।

আজ থেকে শতাধিক বছর আগে তিস্তা পারের মহারাজ ঘাটে ছিল অত্যন্ত ঘন জঙ্গল। কথিত আছে, যোগাযোগ ব্যাবস্থা ভালো না থাকার কারণে এই গ্রামের যে সমস্ত বাড়ির মেয়েদের বাইরে বিয়ে হয়েছিল, তারা বছরে একবারই আসত বাপের বাড়িতে। এক একজন এক এক সময় বাপের বাড়িতে আসার কারণে পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকত খুব কম। তাই গ্রামবাসী তৎকালীন বৈকন্ঠপুরের মহারাজের কাছে এই সমস্যার কথাটি তুলে ধরেন। সমস্যার কথা বিবেচনা করে রাজা হুকুম দেন লক্ষ্মীপুজোর পরের বৃহস্পতিবার মহারাজ ঘাটে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। পুজো একদিনের হলেও ৩ দিন ধরে বসবে মেলা। আর ওইসময়ই গ্রামের সমস্ত বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসবেন। সবাই মিলে হৈ-হুল্লোড়ের সঙ্গে পুজো করবে। তারপর থেকে যুগ যুগ ধরে এই রীতিই চলে আসছে।

এবছর ১৪০ বছরের পা দিল এই পুজো। নিয়ম অনুযায়ী, গ্রামের সকল বিবাহিত মেয়েদেরই এই পুজোয় অংশ নিতে হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গতবছর থেকেই সেই রেওয়াজে ভাটা পড়েছে। প্রশাসনের বিধিনিষেধ মানতে গিয়ে অনেকেই আসেননি এবারও। তবে চন্দ্রা রায়, যুথিকা রায়চৌধুরীরা জানালেন, এবছর মেলাও বসেনি। মা দুর্গার কাছে তাঁদের একটাই প্রার্থনা, যেন পৃথিবী থেকে করোনা মহামারীর অবসান হয়। তাহলে আবারও সবাই মিলে আড্ডা দিতে পারবেন এই পুজোকে ঘিরে। তবে এই পুজো দিয়েই বাংলায় দুর্গাপুজোর শেষ নয়, এরপর আসছে মূলো-ষষ্ঠী। আর ওইদিন থেকে জলপাইগুড়ির পণ্ডিত বাড়িতে শুরু হয় ৫দিন ব্যাপী হেমন্তকালীন দুর্গাপূজা। এখানে দেবী দুর্গা কাত্যায়নী রূপে পূজিত হন।

 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ