‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

পুজোর আগে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে কলকাতা পুরসভা। সোমবার থেকে এই কর্মসূচী শুরু হয়েছে রাজ্য সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে কলকাতা পুরসভা। সোমবার থেকে এই কর্মসূচী শুরু হয়েছে রাজ্য সরকারের। জায়গায় জায়গায় মিছিলে অংশ নিয়ে ডেঙ্গু সচেতনতার প্রচার চালাচ্ছেন ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাওড়ার শরৎ সদনে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচী শুরু করেন অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গী হয়েছিলেন হাওড়ার বিধায়ক, পুলিশ কমিশনার তেজস্বী রায়, জেলা শাসক আর হাওড়া পুরসভার বিভিন্ন পদে থাকা আধিকারিকরা। মিছিলে যোগ দিয়েছিলেন সাফাই কর্মীরাও। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ বার্তা দেন অগ্নিমিত্রা পাল। প্রতি বছরেই পুজোর আগে রাজ্যজুড়ে ডেঙ্গু মাথাচারা দিয়ে ওঠে। জায়গায় জায়গায় জল জমতে দেওয়া, শাক-সবজির খোসা, সাফাই কর্মীকে না দিয়ে বাড়ির বাইরে ফেলে দেওয়া, জনজীবনের এই খামখেয়ালি জনজীবনই বিপদ বাড়াচ্ছে। কারণ নোংরা জলেই মশার উৎপাত বেশি, তাতেই ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। রাজ্যজুড়ে অনেকেই এখন ডেঙ্গুতে আক্রান্ত। তাই হটস্পট চিহ্নিত করে রাজ্যবাসীকে সতর্ক করছে সরকার।

আজ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, ‘আমরা এক মাস ধরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছি। ১৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর আয়োজন চলবে। এই কর্মসূচীর অংশ হিসেবেই আজ আমরা হাওড়ায় ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যে মিছিল করেছি। তাতে যোগ দিয়েছেন আমাদের নির্মল বন্ধুরা। যারা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে রোজ সকালে ময়লা নিয়ে আসছেন, তারাও এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। ডেঙ্গু যাতে না ছড়ায়, তাঁরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন। হাওড়ার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গু ধরা পড়েছে ওয়ার্ড নম্বর ২৯ থেকে। সেখানে ১১ জন আক্রান্ত। হাওড়ার মানুষকে সতর্ক করার জন্যে আজ আমাদের এই মিছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি, আপনারা যেমন নিজেদের বাড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন, তেমনই আপনাদের বাড়ি বাইরে পরিবেশকেও পরিষ্কার রাখাও কিন্তু আপনার দায়িত্ব। বিশেষ করে ফাঁকা জমিগুলিতে ঝোপ জঙ্গল তৈরি হচ্ছে। সেখানে মশা ডিম পাড়ছে। এই সব জমিগুলির মালিক যারা তাঁরা কিছু না করেই দীর্ঘদিন এই জমিগুলি ফেলে রাখছেন। তাতে বৃষ্টির জল জমে থাকছে। আমরা তাঁদের সতর্ক করছি, যার যার জমি খালি পড়ে রয়েছে, সেগুলি পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের। নয়তো মোটা টাকার পেনাল্টি গুনতে হবে। প্রপার্টি ট্যাক্সের সঙ্গে সেই পেনাল্টি জুড়ে দেব। বাড়িতে যা নোংরা হচ্ছে, সবজির খোসা এক প্যাকেটে আর বাড়ির ভাঙাচোরা জিনিস আর একটি প্যাকেটে রেখে সাফাই কর্মীদের দিয়ে দিন। সকালে তাঁদের হাতে না দিয়ে বেলায় গিয়ে রাস্তার কোনও কোণায় গিয়ে সেটা ফেলে আসছেন, তা কিন্তু হবে না। আমরা সবাইকে পেনাল্টি চার্জ করব। টাকা তোলার উদ্দেশ্য আমাদের নেই। মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমারা ডেঙ্গুকে জিরোতে নামাতে চাই। বাড়ির ট্যাঙ্কির জল, বাড়িতে জল জমতে না দেওয়ার দায়িত্ব আপনাদের।’ 

বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান, ডেরা ইসমাইল খানে ছিন্নভিন্ন হয়ে গেলেন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের